ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ মার্চ, ২০২৬, ১২:০২ রাত

বগুড়ায় গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা 

বগুড়ায় গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা 

স্টাফ রিপোর্টার : ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা গতকাল বুধবার বগুড়া জিলা স্কুলের বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. মেজবাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ ড. বেল্লাল হোসেন,  বগুড়ার সিভিল সার্জন মো. খুরশিদ আলম, জেলা শিক্ষা অফিসার   মো. রমজান আলী, মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কাদের, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, বগুড়া জেলা স্কুলের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন  বগুড়ার সিনিয়র তথ্য অফিসার মুহা. মাহফুজার রহমান।

আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, ২৫ মার্চ রাতে ঢাকায় গলহত্যা হয়েছিলো ঢাকায়। এক রাতে ৭ হাজার মানুষকে হত্যা করে পাক বাহিনী। নির্দিষ্ট কিছু এলাকায় আক্রমন করে এই হত্যাকান্ড চালায়। এর পরই স্বাধীনতার ঘোষনা আসে। মুক্তিকামী মানুষ স্বািধীনতার যুদ্ধে ঝাপিয়ে পড়ে। জেলা প্রশাসক আরও বলেন বর্তমান প্রজন্মকে মুক্তি যুদ্ধের হতিহাস জানতে হবে। শিক্ষার্থেিদর উদ্যেশে তিনি বলেনআমাদের বাচ্চাদের সংযম শিখাতে হবে।

আরও পড়ুন

তিনি বলেন আমার পরিবার আমার ইন্সটিটিউট সেখান থেকেই শিক্ষা গ্রহণ করতে হবে। নিজেদের স্বার্থে ইতিহাস রচনা করা যাবে না। তিনি বলেন, যারা ন্যায় প্রতিষ্ঠা কবরে তাদের সাথে থাকতে হবে। পশ্চিম পাকিস্তানীরা আমাদের সহ্য করতে পারতো না। আমাদের সাথে অন্যায় করেছে একারনেই যুদ্ধ হয়েছে। অন্যায় অবিচার হলে সবাই বিদ্রোহ করি। এটা আমাদের অধিকার কিন্তু অধিকার আর স্বাধীনতার নামে অন্যায় কিছু করা যাবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা 

সিপাহী পদে জনবল নেবে বিজিবি, আবেদন ফি ৫৬ টাকা

একটি হারামের পয়সাও আমার পকেটে যাবে না : এমপি এটিএম আজহারুল ইসলাম

বগুড়ার ধুনটে কৃষকের আত্মহত্যা

দিনাজপুরে পেট্রোল-অকটেনের জন্য ছোটাছুটি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন ৬০ হাজার টাকা অর্থদন্ড