ভিডিও বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ মার্চ, ২০২৬, ১১:৫৪ রাত

একটি হারামের পয়সাও আমার পকেটে যাবে না : এমপি এটিএম আজহারুল ইসলাম

একটি হারামের পয়সাও আমার পকেটে যাবে না : এমপি এটিএম আজহারুল ইসলাম

তারাগঞ্জ (রংপর) প্রতিনিধি: রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, সরকারি বরাদ্দের প্রতিটি টাকা জনগণের কল্যাণে ব্যয় করা হবে। একটি হারামের টাকাও আমার পকেটে যাবে না। বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত আলমপুর ইউনিয়নে ঈদ পরবর্তী সময়ে স্থানীয় জনগণের সাথে মত বিনিময়কালে তিনি কথাগুলো বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, একটি সুস্থ সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা অপরিহার্য। তাই যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে দূরে রাখতে হবে। সাম্প্রতিক এ কর্মসূচিতে তিনি আলমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।

আরও পড়ুন

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমির আলমগীর হোসেন, সেক্রেটারি ইয়াকুব আলী, এমপির প্রতিনিধি আমিনুল ইসলাম, জামায়াতের যুব সংগঠনের সাধারণ সম্পাদক কাজী সামছুল হুদা, জিকরুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি হারামের পয়সাও আমার পকেটে যাবে না : এমপি এটিএম আজহারুল ইসলাম

বগুড়ার ধুনটে কৃষকের আত্মহত্যা

দিনাজপুরে পেট্রোল-অকটেনের জন্য ছোটাছুটি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন ৬০ হাজার টাকা অর্থদন্ড

নীলফামারীর সৈয়দপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত