ভিডিও বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ মার্চ, ২০২৬, ১১:৩৪ রাত

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন ৬০ হাজার টাকা অর্থদন্ড

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন ৬০ হাজার টাকা অর্থদন্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীর তীর হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত মো. শাজহাহান নামে এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা অর্থদন্ড করেছে। অভিযানে চক্রের পলাতক অজ্ঞাতনামা ২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। এছাড়া মাটি বহনকারী একটি ট্রাক্টরের ব্যাটারী জব্দ করে ট্রাক্টরটি অচল করে দেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গত শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর প্রায় ১টা পর্যন্ত পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি ঘাট এলাকায় গোপন খবরের ভিত্তিতে পুলিশ ও আনসার নিয়ে অভিযান চালান শিবগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তৌফিক আজিজ।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের অভিযোগে ২০২৩ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইনের ৪(ছ) ধারা ভঙ্গের  দায়ে ১৫ ধারায় মো. শাহজাহানকে ৬০ হাজার টাকা অর্থদন্ড আরোপ করে আদায় করা হয়।

আরও পড়ুন

পরে চক্রের পলাতক দুই সদস্যের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়। জব্দ হয় বালু পরিবহনে ব্যবহৃত ট্রাক্টরের ব্যাটারী। ইউএনও তৌফিক আজিজ বলেন, ঈদের বন্ধেও বালু ও মাটি খেকোদের বিরুদ্ধে অভিযান চলামান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন ৬০ হাজার টাকা অর্থদন্ড

নীলফামারীর সৈয়দপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত

কুড়িগ্রামের রাজারহাটে সরঞ্জামসহ ৫ জুয়াড়ি গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামের থালতা মাঝগ্রাম ইউপি চেয়ারম্যান মতিন স্বপদে পূনর্বহাল

শহীদ তোতা আজাদ চুন্নু হিটলু টিটুসহ প্রতিরোধ যোদ্ধাদের রক্তের শপথে বগুড়ায় শুরু হয় যুদ্ধ