ভিডিও বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ মার্চ, ২০২৬, ১১:০৩ রাত

বগুড়ার নন্দীগ্রামের থালতা মাঝগ্রাম ইউপি চেয়ারম্যান মতিন স্বপদে পূনর্বহাল

বগুড়ার নন্দীগ্রামের থালতা মাঝগ্রাম ইউপি চেয়ারম্যান মতিন স্বপদে পূনর্বহাল

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রাম উপজেলার ৪ নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। গতকাল মঙ্গলবার বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের এক স্মারকপত্রের মাধ্যমে এ তথ্য জানা যায়।

জানা য়ায়, ২০২৫ সালের ৬ মার্চ দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুপস্থিত থাকায় সেবা কার্যক্রম বন্ধ রয়েছে মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদন দাখিল করা হয়।

কর্তৃপক্ষ ইউনিয়ন পরিষদ সেবা ত্বরান্বিত করতে ওই ইউনিয়নের চেয়ারম্যানকে বাতিল করে প্রশাসক নিয়োগ দেওয়ার নির্দেশ দেয়। এতে জেলা প্রশাসক ২০২৫ সালের ২৩ মার্চ  প্রশাসক নিয়োগ দেন। এরপর একই বছরের ২ ডিসেম্বর প্যানেল চেয়ারম্যান-১ কে থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

আরও পড়ুন

পরে ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন উক্ত আদেশ বাতিলের জন্য হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন। রিটের শুনানি শেষে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি হাইকোর্ট স্থানীয় সরকার শাখার ২০২৫ সালের ২ ডিসেম্বরের ১০৯৪ নম্বর অফিস আদেশের কার্যকারিতা ৬ মাসের জন্য স্থগিত করেন। এবং ইউপি চেয়ারম্যানকে পুনর্বহাল করে তা বাস্তবায়নের জন্য নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসারকে পত্র দেওয়া হয়। বুধবার (২৫ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা বিয়য়টি নিশ্চিত করে বলেন, হাইকোর্টের আদেশ মোতাবেক তাকে পুনর্বহাল করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামের থালতা মাঝগ্রাম ইউপি চেয়ারম্যান মতিন স্বপদে পূনর্বহাল

শহীদ তোতা আজাদ চুন্নু হিটলু টিটুসহ প্রতিরোধ যোদ্ধাদের রক্তের শপথে বগুড়ায় শুরু হয় যুদ্ধ

কিউএস সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

ঠাকুরগাঁওয়ে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা

বগুড়ার সারিয়াকান্দিতে আকিকা অনুষ্ঠানে সংঘর্ষে ৬ জন আহত

২৫ মার্চের গণহত্যা: ঢাবিতে শহীদদের স্মরণ