ভিডিও বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ মার্চ, ২০২৬, ১০:৩২ রাত

বগুড়ার সারিয়াকান্দিতে আকিকা অনুষ্ঠানে সংঘর্ষে ৬ জন আহত

বগুড়ার সারিয়াকান্দিতে আকিকা অনুষ্ঠানে সংঘর্ষে ৬ জন আহত

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সারিয়াকান্দির চরাঞ্চলে আকিকা অনুষ্ঠানে সংঘর্ষ এবং  একটি বসতবাড়িতে ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২ জন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। গত সোমবার বিকেলে উপজেলার কাজলা ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

মামলা এবং এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে উপজেলার কাজলা ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের একটি বাড়িতে আকিকার অনুষ্ঠান ছিল। আকিকার অনুষ্ঠানে একটি মেয়ের সাথে ছবি তোলাকে কেন্দ্র করে একই গ্রামের রিমন হোসেন এবং সম্রাট মিয়ার মধ্যে কথার কাটাকাটি এবং হাতাহাতি হয়। পরে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা মারামারি হয়।

এদিন সন্ধ্যার দিকে কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের একটি বসতবাড়িতেও হামলা এবং ভাংচুর চালানো হয়। হামলায় উভয় পক্ষের ৬ জন আহত হয়।

এ ঘটনায় কুড়িপাড়া গ্রামের জিয়াউল ফকিরের ছেলে বিশাল মিয়া (২৪) বাদি হয়ে সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করেছেন। আহতরা হলেন, বিশাল মিয়ার পিতা জিয়াউল ফকির (৪৪), তার ফুফাতো ভাই সাজু মিয়া (২৭), তার ভাতিজা আবু জুবায়ের শাকিল (১৭), একই গ্রামের মজিদ ফকিরের ছেলে লাবলু ফকির (৩১), সোহেল মিয়ার স্ত্রী লাবণী বেগম (১৯) এবং মৃত ছবির মন্ডলের স্ত্রী সায়না বেগম (৪৫)।

আরও পড়ুন

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সারিয়াকান্দি থানা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে লাবলু ফকির চিকিৎসাধীন রয়েছেন এবং অন্যরা প্রাথমিক চিকিতসা নিয়ে বাড়িতে আছেন। এছাড়া আহত জিয়াউর ফকির এবং আবু জুবায়ের শাকিলকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে এক পক্ষ সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দিতে আকিকা অনুষ্ঠানে সংঘর্ষে ৬ জন আহত

২৫ মার্চের গণহত্যা: ঢাবিতে শহীদদের স্মরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণহত্যা দিবস’ পালিত

শাকিব খানের ‘প্রিন্স’—প্রশংসার চেয়ে সমালোচনাই বেশি

রংপুরে মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণে আনসার ও ভিডিপির বিশেষ দোয়া মাহফিল

পাবনায় দুদক পরিচালকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন