ভিডিও বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ মার্চ, ২০২৬, ১১:২২ দুপুর

যুদ্ধবিরতির আলোচনায় ইরানের ৫ শর্ত

যুদ্ধবিরতির আলোচনায় ইরানের ৫ শর্ত, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে সম্ভাব্য চুক্তির জন্য ইরান পাঁচটি শর্ত দিয়েছে বলে জানিয়েছে হিব্রু ভাষার বিভিন্ন সংবাদমাধ্যম। গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে এই সংঘাত চলছে।চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবেই ইরান এই কঠোর শর্তগুলো সামনে এনেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরান যুদ্ধ পুনরায় শুরু না হওয়ার নিশ্চয়তা চায়। পাশাপাশি তারা হরমুজ প্রণালীতে এমন একটি নতুন ব্যবস্থার দাবি জানিয়েছে, যার ফলে ওই কৌশলগত জলপথ কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকবে।

ইরান মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধের দাবিও তুলেছে। একই সঙ্গে যুদ্ধের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণ চেয়েছে তেহরান।

আরও পড়ুন

এ ছাড়া ইরান বিদ্বেষপূর্ণ সংবাদমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। তাদের মতে, ইরানের বিরুদ্ধে অপপ্রচারে জড়িত ব্যক্তি বা সাংবাদিকদের হস্তান্তর করা উচিত অথবা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

এর আগে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং এখন ইরান এ বিষয়ে ‘গুরুত্ব দিচ্ছে’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির আলোচনায় ইরানের ৫ শর্ত

আলোচনার দাবি নাকচ ইরানের, ট্রাম্পকে কড়া বার্তা সামরিক বাহিনীর

সরকারি ব্যয়-বরাদ্দের হিসাব প্রকাশ করলেন হাসনাত আব্দুল্লাহ

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকের প্রচেষ্টা চালাচ্ছে ৩ দেশ

দুঃস্বপ্নের মতো এক রাত: ২৫ মার্চ, ১৯৭১

বাড়ি থেকে ডেকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে হত্যার অভিযোগ