ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ মার্চ, ২০২৬, ১১:২৮ রাত

রংপুরে চিড়িয়াখানা ও জমিদারবাড়িসহ বিনোদন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়

রংপুরে চিড়িয়াখানা ও জমিদারবাড়িসহ বিনোদন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়

রংপুর জেলা প্রতিনিধি: ঈদের আমেজে রংপুরের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন উৎসব প্রিয় মানুষ। প্রতিদিন দুপুর গড়তেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় সকল বিনোদন কেন্দ্রগুলোতে। সেখানে পরিবার-পরিজন বিশেষ করে শিশুদের নিয়ে আসা মানুষের সংখ্যাই সবচেয়ে বেশি। ছোট-বড় সব বয়সী মানুষের উপচে পড়া ভিড়ে রঙিন হয়ে উঠছে ঈদ উৎসব।

দু’একটিতে বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকলেও বাকি বিনোদন কেন্দ্র ও পার্কে গুনতে হচ্ছে দর্শনীর বিনিময়। রংপুর চিড়িয়াখানায় প্রবেশের পর এক খাঁচা থেকে আরেক খাঁচায় হেঁটে দর্শনার্থীরা বিভিন্ন পশু-পাখি দেখছেন। আর বড়রা তাদের শিশুসন্তানকে বিভিন্ন পশুপাখির সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। বেশি ভিড় লক্ষ্য করা গেছে বানর, জেব্রা, বাঘ ও সিংহের খাঁচার সামনে।

রংপুর চিড়িয়াখানার ইজারাদার হযরত আলী জানান, ঈদ উপলক্ষে দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি পানি পান ও নামাজের ব্যবস্থা এবং বিশ্রামের জন্য রয়েছে পর্যাপ্ত আসন। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ সার্বক্ষণিক রয়েছে। তাছাড়া পুরো চিড়িয়াখানা সিসি ক্যামেরার আওতাভুক্ত।

আরও পড়ুন

রংপুর চিড়িয়াখানা ছাড়াও তাজহাট জমিদার বাড়ি ও জাদুঘর, রূপকথা থিম পার্ক, চিকলি ওয়াটার পার্ক, প্রয়াস বিনোদন পার্ক, সিটি চিকলি বিনোদন পার্ক, আনান সিটি পার্ক, গঞ্জিপুরে ভিন্নজগত, পীরগঞ্জে আনন্দনগর ও কাউনিয়ায় তিস্তা পার্কসহ আশপাশের জনপ্রিয় কেন্দ্রগুলোতেও ঘুরতে বেরিয়েছেন দর্শনার্থীরা। এসব বিনোদন কেন্দ্রে প্রবেশ পথে গুনতে হচ্ছে শুভেচ্ছা মূল্য।

এছাড়াও উন্মুক্ত বিনোদন স্পট কালেক্টরেট সুরভি উদ্যান, পুলিশ পার্ক, টাউন হল চত্বর, কাউনিয়া তিস্তা রেলওয়ে সেতু, গঙ্গাচড়া মহিপুর তিস্তা সড়ক সেতু পয়েন্টেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে চিড়িয়াখানা ও জমিদারবাড়িসহ বিনোদন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়

অবৈধভাবে ভারতে প্রবেশ কারাবাসে বাংলাদেশির মৃত্যু

চাঁপাইনবাবঞ্জে মহানন্দায় ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

পাবনার চাটমোহরে মসজিদের হিসাব নিয়ে দু’পক্ষের সংঘর্ষ আহত ৩০ 

মাদক ও জুয়া নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়া হবে : ত্রাণমন্ত্রী দুলু

রংপুরের তারাগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু