ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ মার্চ, ২০২৬, ১০:৫৩ রাত

রংপুরের গঙ্গাচড়ায় আইসক্রিমে কেঁচো ৩০ হাজার টাকা জরিমানা

রংপুরের গঙ্গাচড়ায় আইসক্রিমে কেঁচো ৩০ হাজার টাকা জরিমানা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আইসক্রিমে কেঁচো পাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও লাইসেন্সবিহীন কারখানা পরিচালনার দায়ে মালিক ও বিক্রেতাকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

একই সাথে উৎপাদিত আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. জেসমিন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন।

জানা যায়, উপজেলার মর্নেয়া ইউনিয়নের আলেমার বাজার এলাকায় ‘পিওর’ নামে একটি আইসক্রিম কারখানা সরকারি অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল। ওই কারখানায় তৈরি আইসক্রিম হকারদের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করা হতো।

গতকাল সোমবার লক্ষ্মীটারি ইউনিয়নে এক হকারের কাছ থেকে কয়েকজন শিশু আইসক্রিম কিনে খাওয়ার সময় বড় আকারের কেঁচো দেখতে পায়। এতে এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়লে ওই হকারকে আটক করে। খবর পেয়ে লক্ষ্মীটারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী ঘটনাস্থলে গিয়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

আরও পড়ুন

পরে প্রশাসনের কর্মকর্তারা সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। উৎপাদিত পণ্যে কোনো মোড়ক, উৎপাদন বা মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না। ব্যবহৃত রঙ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এই ঘটনায় কারখানার মালিককে ২০ হাজার টাকা এবং বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. জেসমিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে কারাদণ্ডের বিধান রয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের গঙ্গাচড়ায় আইসক্রিমে কেঁচো ৩০ হাজার টাকা জরিমানা

দেশ ফ্যাসিবাদমুক্ত রাখতে প্রয়োজনে আন্দোলন : হুইপ মাও. রফিকুল ইসলাম খান

আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বো : ওবায়দুর রহমান চন্দন

বগুড়ার ধুনটে যমুনা নদীর পাড়ে ঈদ আনন্দ মেলা, মানুষের উপচেপড়া ভিড়

বগুড়ার সোনাতলায় পরকীয়ার জেরে বিয়ে, পরদিনই আত্মহত্যা

বগুড়ার সোনাতলায় মানচিত্র থেকে মুছে যেতে বসেছে পূর্বসুজাইতপুর গ্রামটি