ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ মার্চ, ২০২৬, ০৯:৫৭ রাত

যমুনা নদী কিছু ক্ষেত্রে আমাদের আশির্বাদ হয়ে এসেছে : কাজী রফিকুল ইসলাম এমপি

যমুনা নদী কিছু ক্ষেত্রে আমাদের আশির্বাদ হয়ে এসেছে : কাজী রফিকুল ইসলাম এমপি

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : কাজী রফিকুল ইসলাম এমপি বলেছেন, যমুনা নদী বিভিন্ন সময়ে সারিয়াকান্দির হাজারো মানুষের বাড়িঘর ভেঙে তাদের বাস্তুচ্যুত করেছে। এর পাশাপাশি যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তানরা ভালোভাবে পড়াশোনা করে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। যমুনার ভাঙন বুকে ধারণ করে তারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। এখন তারা দেশের বিভিন্ন প্রান্তে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করছেন।

এছাড়া এ ভাঙন কবলিত এলাকা থেকেই দেশের বড় বড় কবি, সাহিত্যিক এবং শিল্পী গড়ে উঠেছে। তাই যমুনা নদী কিছু ক্ষেত্রে আমাদের আশির্বাদ হয়ে এসেছে। গত শনিবার দুপুরে বগুড়া সারিয়াকান্দির মথুরাপাড়া বছির কাজি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

এসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ মোহাম্মদ মোজাফফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ, সাবেক প্রধান শিক্ষক আফজাল হোসেন, কর্ণিবাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন, প্রফেসর ড. বেল্লাল হোসেন, সাবেক অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামানিক, সাবেক ব্যাংক কর্মকর্তা শহিদুল ইসলাম, ডা. জাহিদুল কবির সুজন, উপসচিব প্রকৌশলী মিজানুর রহমান, আবেদ মাওলা মাহলুল টিপু, ‎আহসান হাবীব, এএইচএম তৌহিদুল ইসলাম উল্কা, শিক্ষার্থী ফাউজিয়া তাসনিম, কানিজ ফাতেমা কনা প্রমুখ।

আরও পড়ুন

পরে অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। একই দিনে ফলবাড়ী গমির উদ্দিন বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের এসএসসি ২০০৮ সালের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ফুলবাড়ি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।

পরে স্কুল প্রাঙ্গণে স্মৃতিচারণ অনুষ্ঠান এবং শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক লাল মুহাম্মদ, সহকারী প্রধান শিক্ষক কামরুল ইসলাম, কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছলাম আলী, শিক্ষক আব্দুল মান্নান, আনোয়ার হোসেন, আহসান হাবীব রুকু, মমতাজ বেগম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা নদী কিছু ক্ষেত্রে আমাদের আশির্বাদ হয়ে এসেছে : কাজী রফিকুল ইসলাম এমপি

বগুড়ার শাজাহানপুরে সড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

বগুড়ার ধুনটে ছাত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে প্রেমিকের বিরুদ্ধে মামলা

মার্চের ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩৪৫০২ কোটি টাকা

বগুড়ার শাজাহানপুরের পল্লিতে ঈদ আনন্দ মেলায় মুগ্ধতা ছড়ালো গ্রামীণ খেলাধুলা ও বাউল গান

বগুড়ায় ঈদের ছুটিতে বিএনপি কর্মীসহ তিন খুন