আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বো : ওবায়দুর রহমান চন্দন
জয়পুরহাট প্রতিনিধি : বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেছেন, বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী’ তারেক রহমান নিজে একজন অত্যন্ত সংস্কৃতিমনা মানুষ। তিনি আগামী দিনে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, সেখানে সাংস্কৃতিক অঙ্গনের গুরুত্ব অপরিসীম। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বো।
গতকাল সোমবার রাতে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জয়পুরহাট সংগীত চক্রের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের শিল্প ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে তৃণমূল পর্যায় থেকে কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।
বিশেষ করে স্কুল পর্যায় থেকে নতুন নতুন শিল্পী তৈরি করার ওপর জোর দেওয়া হচ্ছে। সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গন থেকে উঠে আসা প্রতিভাবানরা যেন পরিবারের ওপর বোঝা না হয়ে স্ব-স্ব ক্ষেত্রে স্বাবলম্বী হয়ে সম্মানের সাথে বাঁচতে পারে, সেজন্য সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। জয়পুরহাটের সাংস্কৃতিক অঙ্গনকে আরও বেগবান করতে অন্যান্য সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আরও পড়ুনএসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল কুমার, জয়পুরহাট সংগীত চক্রের সভাপতি মাহমুদুল ইসলাম, নির্বাহী সভাপতি ডাক্তার জাফর ইমাম, সাধারণ সম্পাদক ফরহাদ সরকার উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন







