ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ মার্চ, ২০২৬, ০৯:২৪ রাত

টিকিট কালোবাজারি ,সুবর্ণ এক্সপ্রেসের দুই স্টুয়ার্ট বরখাস্ত

টিকিট কালোবাজারি ,সুবর্ণ এক্সপ্রেসের দুই স্টুয়ার্ট বরখাস্ত

চট্টগ্রামগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে দুই স্টুয়ার্টকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। একইসঙ্গে সংশ্লিষ্ট অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে জরিমানা ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বরখাস্ত হওয়া দুই কর্মী হলেন- এস এ করপোরেশনের (হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যান্ড ব্র্যান্ড অপারেশন) স্টুয়ার্ড মিনহাজুল ও ইমরান।

আজ শুক্রবার (২০ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি অনলাইন পোর্টালে সুবর্ণ এক্সপ্রেসের টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রাথমিক অনুসন্ধানে ভিডিওটির সত্যতা পাওয়া যায় এবং টিকিট কালোবাজারির সঙ্গে ওই দুই কর্মীর সংশ্লিষ্টতা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

এর প্রেক্ষিতেই অভিযুক্ত দুই স্টুয়ার্টকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।


এ ছাড়া অনবোর্ড পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান এস এ করপোরেশনকে প্রাথমিকভাবে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে আগামী ২৪ মার্চের মধ্যে এ বিষয়ে তাদের ব্যাখ্যা তলব করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

​রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

​বাংলাদেশ রেলওয়ে সাম্প্রতিক বছরগুলোতে তাদের টিকেট ব্যবস্থাপনা প্রায় শতভাগ অনলাইননির্ভর করার চেষ্টা করলেও কালোবাজারি শব্দটি এখনো জনমনে আতঙ্কের কারণ। সুবর্ণ এক্সপ্রেসের সাম্প্রতিক ঘটনাটি প্রমাণ করে যে, প্রযুক্তির চেয়েও ভেতরে থাকা অসাধু জনবলই এই সংকটের প্রধান উৎস।

আরও পড়ুন

​রেলের টিকিট কালোবাজারি দমনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাইকরণ ব্যবস্থা চালু করা হয়েছে। 
তা সত্ত্বেও কালোবাজারিরা কিছু অসাধু পথ অবলম্বন করছে। রেলের সার্ভারের সঙ্গে নির্বাচন কমিশনের ডেটাবেইজের সংযোগ থাকলেও অফলাইন বা ম্যানুয়াল চেকিংয়ের সময় ফাঁকি দেওয়ার সুযোগ থেকে যায়। ঈদ উৎসবের সময় বিপুল ট্রাফিক হ্যান্ডেল করার সময় সফটওয়্যারের ধীরগতিকে কাজে লাগিয়ে একটি চক্র টিকিট ব্লক করে রাখে বলে অভিযোগ রয়েছে।

সুবর্ণ এক্সপ্রেসের ঘটনার মতো যখন খোদ অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের (এস এ করপোরেশন) কর্মীরাই এর সঙ্গে জড়িয়ে পড়েন, তখন সাধারণ যাত্রীদের জন্য টিকিট পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে প্রযুক্তি নয়, বরং ‘ইনসাইডার ট্রেডিং’ বা ভেতরের মানুষের যোগসাজশই বড় বাধা।

​রেলের খাবার সরবরাহ বা অনবোর্ড পরিষেবাগুলো বেসরকারি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া হয়। কিন্তু এসব প্রতিষ্ঠানের কর্মচারীদের ওপর রেলওয়ের সরাসরি প্রশাসনিক নিয়ন্ত্রণ অনেক সময় শিথিল থাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকিট কালোবাজারি ,সুবর্ণ এক্সপ্রেসের দুই স্টুয়ার্ট বরখাস্ত

ব্যারাকে নারী পুলিশ সদস্যের আত্মহত্যা

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের মরদেহ

বিধানসভা নির্বাচন সামনে রেখে তৃণমূলের ইশতেহার প্রকাশ

ঝড়ে পদ্মায় সিমেন্ট বোঝাই তিন ট্রলারডুবি

ইরান থেকে আজ রাতে দেশে ফিরছেন ২৮০ জন