ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ মার্চ, ২০২৬, ০৮:৫৪ রাত

ইরান থেকে আজ রাতে দেশে ফিরছেন ২৮০ জন

ইরান থেকে আজ রাতে দেশে ফিরছেন ২৮০ জন

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধের মধ্যে ইরানে আটকা পরা প্রায় ২৮০ বাংলাদেশি দেশে ফিরছেন।

আজ শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাত দেড়টায় তারা ঢাকা পৌঁছাবেন বলে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন। 

এর আগে গত ১৩ মার্চ কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি দেশে ফেরেন।

দুবাইয়ে আটকে পড়া ৩৭৮ বাংলাদেশি দেশে ফেরেন ৫ মার্চ।

আরও পড়ুন

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা করলে, প্রতিশোধ হিসেবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করে।

এতে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। ইতোমধ্যে যুদ্ধের তিন সপ্তাহ পার হলেও কোনো পক্ষ থেকে সংঘাত বন্ধের কোনো ইঙ্গিত এখন পর্যন্ত মেলেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান থেকে আজ রাতে দেশে ফিরছেন ২৮০ জন

ঈদুল ফিতরে দেশ-বিদেশের মুসলমানদের রাষ্ট্রপতির শুভেচ্ছা

শেরপুরে কলাক্ষেত থেকে অজ্ঞাত নারীর খন্ডিত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ২৮

গুরুতর অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগ