নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের মরদেহ
ভোলায় স্প্রিটবোট ডুবে নিখোঁজ হওয়ার দুই দিন পর পুলিশ সদস্যের মরদেহ পাওয়া গেছে।
আজ শুক্রবার (২০ মার্চ) বিকেলে ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন এর বটতলায় এলাকার মেঘনায় জোয়ারের সময় ভেসে আসে। পরে ভাটায় পানি নেমে গেলে মরদেহটি পাড়ে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়।
গত বুধবার সন্ধ্যার পরে স্প্রিটবোট ডুবির ঘটনায় পুলিশ সদস্য ফখরুল ইসলাম নিখোঁজ হয়েছিলেন।
সংশ্লিষ্ট সুত্র জানায়, গত বুধবার সন্ধ্যায় লালমোহন উপজেলার মঙ্গলশিকদার লঞ্চঘাট থাকে মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযানে অংশ নিয়েছিলেন পুলিশ কনস্টেবল ফখরুল ইসলাম। সাত সদস্যের টিম একটি স্প্রিটবোট নিয়ে অভিযানের উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় তীব্র স্রোতের টানে স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে নোঙ্গর করা কর্ণফুলী ১০ লঞ্চের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। তাৎক্ষণিক ছয়জন উদ্ধার হলেও পুলিশ সদস্য ফখরুল ইসলামকে পাওয়া যায়নি।
আরও পড়ুনঘটনার পরপরই তাকে উদ্ধারে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে অভিযান শুরু করে। টানা দুই দিন অভিযান চালিয়েও তার সন্ধান মেলেনি।
অবশেষে পার্শ্ববর্তী উপজেলা দৌলতখানের ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকায় তার মরদেহ ভেসে ওঠে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
মন্তব্য করুন



_medium_1774015409.jpg)

_medium_1774014629.jpg)
_medium_1774011682.jpg)
_medium_1773978232.jpg)
