ভিডিও বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ মার্চ, ২০২৬, ০৪:৫৭ দুপুর

আগামীতে আপনাদের সাথে কাজের মাধ্যমে দেখা হবে: ডেপুটি স্পিকার

আগামীতে আপনাদের সাথে কাজের মাধ্যমে দেখা হবে: ডেপুটি স্পিকার

নেত্রকোনার কলমাকান্দায় স্থানীয় জনগণের সঙ্গে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আজ  বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে কলমাকান্দা সদর ইউনিয়নের ১নং ও ৩নং ওয়ার্ডের জনগণের সঙ্গে এই কুশল বিনিময় হয়।

উপজেলার বিশরপাশা হরিশ্চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. ফেরদৌস মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত সকলকে মাহে রমজানের মোবারকবাদ এবং ঈদের আগাম শুভেচ্ছা জানান।

আরও পড়ুন

ডেপুটি স্পিকার বলেন, রমজান মাসে আমি রমজানুল মোবারক জানাচ্ছি। পাশাপাশি আগামীতে আবার আপনাদের সবার সাথে কাজের মাধ্যমে দেখা হবে। আমি বলছি কিন্তু কাজের মাধ্যমে দেখা হবে। আগামীতে আমরা সবাই কাজের মাধ্যমে দেখা করতে চাই।

তিনি বলেন, এখানে স্কুল-কলেজের উন্নয়ন, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, মন্দিরের উন্নয়ন, শ্মশান ঘাটের উন্নয়ন, সমস্ত উন্নয়ন করার জন্য আমি আপনাদের প্রত্যেকের সাথে আলাপ-আলোচনার ভিত্তিতে আগামী দিনে কাজ করব। আমি নির্বাচনের পরে দায়িত্ব নেওয়ার পরে এই প্রথম বিশরপাশায় এসেছি। আমি চেষ্টা করব এমন কিছু কাজ করতে যেন বিশরপাশার মানুষ সারা জীবন আমাকে মনে রাখে।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীতে আপনাদের সাথে কাজের মাধ্যমে দেখা হবে: ডেপুটি স্পিকার

চট্টগ্রামের সাব্বির হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেফতার

নেত্রকোনায় গরু জবাই নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

আসছে প্রেশার কুকার রান্নাঘর নয়, এবার সিনেমা হলে তাপমাত্রা বাড়বে

বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

মহেশখালীতে অবৈধ ট্রলিং বোট ও জালসহ জেলে আটক