ভিডিও বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ মার্চ, ২০২৬, ০৪:২৪ দুপুর

বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

বান্দরবানে পাহাড়ের নিচে পড়ে থাকা অবস্থায় মা ও তার চার বছর বয়সী মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন রমেসিং মার্মা (৩০) এবং তার মেয়ে বৃষ্টি মার্মা (৪)। তাদের বাড়ি শহরের মেঘলা এলাকার কানাপাড়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রাত থেকে মা-মেয়ে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার একটি উঁচু পাহাড়ের নিচে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন

স্থানীয়দের প্রাথমিক ধারণা, পাহাড়ের চূড়া থেকে পড়ে গিয়ে তাদের মৃত্যু হতে পারে। তবে ঘটনাটিকে ঘিরে রহস্য সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে জানান, মেঘলা এলাকা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

মহেশখালীতে অবৈধ ট্রলিং বোট ও জালসহ জেলে আটক

রাজধানীতে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

ঈদে রাজধানীতে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, পদক্ষেপ না নেওয়ার অভিযোগ জামায়াতের

দেশে ফিরলেন ইরানের নারী ফুটবলাররা