ভিডিও বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ মার্চ, ২০২৬, ০৪:৪৮ দুপুর

চট্টগ্রামের সাব্বির হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেফতার

চট্টগ্রামের সাব্বির হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেফতার

চট্টগ্রামের হাটহাজারী থানার সাব্বির হত্যা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

গত মঙ্গলবার (১৭ মার্চ) র‍্যাব-৭ (চট্টগ্রাম) ও র‍্যাব-১০ (ঢাকা) যৌথ অভিযানে তাদের গ্রেফতার করে।

আজ  বৃহস্পতিবার (১৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৭ এ তথ্য জানায়।

গ্রেফতাররা হলেন- হাটহাজারী উপজেলার উত্তর মর্দাশা এলাকার মো. তাহসিন (২১) ও মো. মুমিন (২২)। তারা দুজনই ওই হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তাহসিন ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

একই দিন দুপুর আড়াইটার দিকে কামরাঙ্গীরচর থানার সোয়ারীঘাট এলাকায় অভিযান চালিয়ে মুমিনকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ১৬ ফেব্রুয়ারি হাটহাজারী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় (ধারা ৩০২/২০১/৩৪) তারা পলাতক ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের সাব্বির হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেফতার

নেত্রকোনায় গরু জবাই নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

আসছে প্রেশার কুকার রান্নাঘর নয়, এবার সিনেমা হলে তাপমাত্রা বাড়বে

বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

মহেশখালীতে অবৈধ ট্রলিং বোট ও জালসহ জেলে আটক

রাজধানীতে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু