ভিডিও মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ মার্চ, ২০২৬, ০৪:৫৪ দুপুর

আমিরকে ছাড়িয়ে ইতিহাসের দীর্ঘতম নো বল আরেক পাকিস্তানির

আমিরকে ছাড়িয়ে ইতিহাসের দীর্ঘতম নো বল আরেক পাকিস্তানির, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ভুতুড়ে নো বল করে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন পাকিস্তানের পেসার আসাদ আখতার। দেশটির ঘরোয়া টি—টোয়েন্টি টুর্নামেন্ট ‘ন্যাশনাল টি—টোয়েন্টি কাপ’ ম্যাচে এমন কাণ্ড করেছেন তিনি।  

পেশাওয়ারের ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামে লাহোর ব্লম্নসের বিপক্ষে করাচি ব্লম্নসের হয়ে ওই ওভারে ২১ রান দেন আসাদ। দুটি ওয়াইড ও দুটি নো বলও দেন তিনি। নো বলের একটিতে তার সামনের পা বোলিং ক্রিজ থেকে অনেক দূরে ছিল। আসাদের এমন কাণ্ডে অনেকে ২০১০ সালে লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে করা মোহাম্মদ আমিরের কুখ্যাত নো বলের স্মৃতিচারণ করেছেন। ওইবার পাকিস্তানের পেসার স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হন।

একজন এক্স—এ লিখেছেন, ‘পাকিস্তানের টি—টোয়েন্টি কাপে আসাদ আখতারের নো বল কেবল বড়ই ছিল, এটা ছিল আতঙ্কিত হওয়ার মতো বড়। এই বল তাৎক্ষণিকভাবে স্পট ফিক্সিং কেলেঙ্কারির সময়ে মোহাম্মদ আমিরের করা কুখ্যাত নো বলের স্মৃতি ফিরিয়ে আনে।’ তিনি আরও বলেন, ‘একই ওভারে দুটি ওয়াইড ও দুটি নো বল। সবগুলোই ছিল দাগের বাইরে, এর মধ্যে একটি এতটাই দূরে? এই ধরনের ডেলিভারি গুরুতরভাবে প্রশ্ন তুলছে। পাকিস্তান ক্রিকেট এমন দৃশ্য আগেও দেখেছে।’

আরও পড়ুন

স্পট ফিক্সিংয়ের অভিযোগ করে আরেকজন লিখেছেন, ‘২৫ বছর বয়সী পাকিস্তানি পেসার তাদের চলমান টি—টোয়েন্টিতে আসাদ আখতার চলমান শীর্ষ ঘরোয়া টি—টোয়েন্টি টুর্নামেন্টে যে বল করেছেন, তা নিঃসন্দেহে সন্দেহজনক। আবারও স্পট ফিক্সিং!’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরকে ছাড়িয়ে ইতিহাসের দীর্ঘতম নো বল আরেক পাকিস্তানির

এবার ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

বগুড়ার আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

ইরানের বাসিজ ফোর্সের প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

প্রথমবারের মতো পিএসএলে শরিফুল