নেইমারকে বাদ দিয়ে ব্রাজিলের দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। আগামী ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে এটিই আনচেলত্তির শেষ পরীক্ষা। তবে সেই দলে জায়গা হয়নি নেইমার দা সিলভা সান্তোস জুনিয়রের।
নেইমারের বাদ পড়া প্রসঙ্গে সোমবার এক সংবাদ সম্মেলনে আনচেলত্তি স্পষ্ট জানিয়েছেন, "নেইমার বর্তমানে ১০০ ভাগ ফিট নয়, তাই সে এই তালিকায় নেই। যদি সে শারীরিকভাবে পূর্ণ সক্ষমতা ফিরে পায়, তবেই সে বিশ্বকাপে থাকতে পারবে। নেইমারকে কাজ চালিয়ে যেতে হবে, নিয়মিত খেলতে হবে এবং নিজের সামর্থ্য ও শারীরিক কন্ডিশন বজায় রাখতে হবে।"
২০২৩-এর ১৭ অক্টোবর ব্রাজিলের জার্সিতে শেষ দেখা গিয়েছিল তাঁকে। অনেকেই মনে করছিলেন, তাঁকে হয়তো মূল দলে ফেরানো হবে। কিন্তু স্যান্টোস এফসির হয়ে এ বার নজর কাড়তে পারেননি ব্রাজিলীয়ান তারকা। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে দলে না থাকায়, আসন্ন বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া নিয়েও থেকে গেল শঙ্কা।
ব্রাজিলের পূর্ণাঙ্গ স্কোয়াড:
গোলরক্ষক: অ্যালিসন (লিভারপুল), বেন্টো (আল নাসর), এদেরসন (ফেনারবাচে)।
ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), ব্রেমার (জুভেন্টাস), দানিলো (ফ্ল্যামেঙ্গো), দগলাস সান্তোস (জেনিত), গ্যাব্রিয়েল মাগালেস (আর্সেনাল), ইবানেজ (আল-আহলি), লিও পেরেইরা (ফ্ল্যামেঙ্গো), মার্কিনহোস (পিএসজি), ওয়েসলি (রোমা)।
আরও পড়ুনমিডফিল্ডার: আন্দ্রে সান্তোস (চেলসি), ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), দানিলো (বোটাফোগো), ফাবিনহো (আল-ইতিহাদ), গ্যাব্রিয়েল সারা (গালাতাসারে)।
ফরোয়ার্ড: এনড্রিক (লিওঁ), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড), লুইজ হেনরিখ (জেনিত), মাথেউস কুনহা (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফিনহা (বার্সেলোনা), রায়ান (বোর্নমাউথ), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), জোয়াও পেদ্রো (চেলসি)।
মন্তব্য করুন









