ভিডিও সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ মার্চ, ২০২৬, ১০:৩৯ রাত

পাবনার সাঁথিয়ায় ঈদ উপলক্ষে ঘর উপহার পেলেন নির্যাতিত মা কাঞ্চন মালা

পাবনার সাঁথিয়ায় ঈদ উপলক্ষে ঘর উপহার পেলেন নির্যাতিত মা কাঞ্চন মালা

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় নিজ ছেলে ও ছেলের বউ দ্বারা নির্যাতিত অসহায় মা কাঞ্চন মালাকে(৭৫) ঈদ উপলক্ষে ঘর উপহার দিল উপজেলা প্রশাসন। আজ সোমবার (১৬ মার্চ) বেলা ১১টায় উপজেলার ধোপাদহ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে অসহায় কাঞ্চন মালার মেয়ের বাড়িতে নির্মাণকৃত ঘর বুঝে দেয়া হয় তাকে।

এসময় বৃদ্ধ কাঞ্চন মালা নিজের ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। কাঞ্চন মালার মেয়ে জানান, মায়ের কোন ঘর ছিলো না। সে ছেলের বাড়িতে রোদ বৃষ্টিতে ভাঙা ঘরে থাকতো। এখন তার মাথা গোজার ঠাঁই হলো। 
উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না জানান, গত বছরের ৩০ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃদ্ধা মহিলাকে ছেলে ও ছেলের বউ দ্বারা নির্যাতনের ঘটনা নজরে আসে।

পরবর্তীতে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসা সেবা দেয়া হয়। তবে তার থাকার ঘর ছিল জরাজীর্ণ। পরে জেলা প্রশাসকের বিশেষ টিআর’র আওতায় তাকে স্থায়ীভাবে একটি ঘর নির্মাণ করে দেয়া হয়। যেখানে তিনি যতদিন বেঁচে থাকবেন বসবাস করতে পারবেন।

আরও পড়ুন

এসময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন ও ধোপাদহ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সানাউল্লাহ ছানা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার সাঁথিয়ায় ঈদ উপলক্ষে ঘর উপহার পেলেন নির্যাতিত মা কাঞ্চন মালা

জয়পুরহাটের কালাইয়ে খাল খননের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী

‘কাপঝাঁপ’ দিয়ে প্রথমবারের মতো পরিচালনায় শিমুল শর্মা

এবার ঈদে তরুণী ও নারীদের পছন্দ কাশ্মিরী চুড়ি ও দুলের সাথে ডায়মন্ড কাটের গহনা

নওগাঁয় পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব

নওগাঁয় আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার