ভিডিও সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ মার্চ, ২০২৬, ০৯:৫৫ রাত

বরিশালে ওষুধ কারখানায় আগুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

বরিশালে ওষুধ কোম্পানি অপসোনিন ফার্মাসিউটিক্যালসের গ্লোবাল ক্যাপসুল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ সোমবার (১৬ মার্চ) বিকেলে নগরীর রূপাতলী কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, কারখানার বয়লারের জ্বালানির জন্য কাঠের গুড়ি স্তূপ করে রাখা ছিল। অসাবধানতাবশত ওই কাঠের গুড়িতে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ছুটে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কাঠের গুড়ি হওয়ায় পুরোপুরি নিভে যেতে সময় লাগবে।

আরও পড়ুন

রবিউল ইসলাম আরও বলেন, কী কারণে আগুনের সূত্রপাত ও কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক জানা সম্ভব নয়, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে সঠিক তথ্য জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে ওষুধ কারখানায় আগুন

সমবায় আন্দোলনকে গতিশীল করা গেলে দেশ ও জাতির উন্নয়ন হবে : এমপি মহিত তালুকদার

মুকসুদপুরে নিখোঁজের ৩ মাস পর পুকুরে থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার

বগুড়া-৬ উপনির্বাচনে প্রচারণা শুরু করলেন জামায়াত প্রার্থী সোহেল

জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন মাসুদ রানা প্রধান

বগুড়ার শিবগঞ্জে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম