ভিডিও সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ মার্চ, ২০২৬, ১০:০১ রাত

খাল পুনঃখননের উদ্বোধন

বগুড়ার গাবতলীতে ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড এলাকা পরিদর্শনে এমপি মিলটন

বগুড়ার গাবতলীতে ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড এলাকা পরিদর্শনে এমপি মিলটন

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের সর্ধনকুঠি গ্রামের ওপর দিয়ে হঠাৎ বয়ে যাওয়া ঝড়ে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড, গাছপালা ভাঙচুর, ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি, কমপক্ষে সাতজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

জানা গেছে, গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১০টায় উপজেলার সোনারায় ইউনিয়নের সর্ধনকুঠি গ্রামের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এতে ওই গ্রামের শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে যায়। এতে কমপক্ষে ৫০টি পরিবারের লোকজন খোলা আকাশের নিচে বসবাস করছেন।

পাশাপাশি বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়। এই সংবাদ পেয়ে স্থানীয় সংসদ সদস্য মোরশেদ মিলটন আজ সোমবার (১৬ মার্চ) বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে খোঁজখবর নেন ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিদুল ইসলাম, মডেল থানার নবাগত (ওসি) রাকিব হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক রুহুল হাসান রুহিন, গাবতলী উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান ডিটল, সাধারণ সম্পাদক এসএম রাঙ্গা, উউপি চেয়ারম্যান রাজা মন্ডল প্রমুখ।

আরও পড়ুন

এর আগে এমপি মোরশেদ মিলটন গাবতলীর নেপালতলীতে ইছামতী নদীর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। আজ সোমবার (১৬ মার্চ) বিকেলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে উপজেলার নেপালতলী ইউনিয়নে ২০২৫/০২৬ অর্থবছরে ২১ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৩১০ মিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন-পানি উন্নয়ন বোর্ড বগুড়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান, উপপ্রকৌশলী হুমায়ুন কবির, উপসহকারী প্রকৌশলী আব্দুল মালেক, উপজেলা বিএনপির সহসভাপতি জুলফিকার হায়দার গামা, সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জুর মোর্শেদ ও সাজেদুর ইসলাম সুজন, এমআর ইসলাম রাখু, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

এছাড়া উপস্থিত ছিলেন-গাবতলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন, রিপন মিয়া, যুবদল নেতা শিপন মিয়া ও মামুনুর রশিদ ঠান্ডু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পবন সরকার, উপজেলা জাসাস সভাপতি আরেফুর রহমান লিটন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমদামে কেনাকাটা করতে বগুড়ার হকার্স মার্কেটে ভিড় করছেন ক্রেতারা

বগুড়ার গাবতলীতে ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড এলাকা পরিদর্শনে এমপি মিলটন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

সমবায় আন্দোলনকে গতিশীল করা গেলে দেশ ও জাতির উন্নয়ন হবে : এমপি মহিত তালুকদার

মুকসুদপুরে নিখোঁজের ৩ মাস পর পুকুরে থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার

বগুড়া-৬ উপনির্বাচনে প্রচারণা শুরু করলেন জামায়াত প্রার্থী সোহেল