বগুড়ার ধুনটে প্রবাসীর স্ত্রীর শয়ন ঘর থেকে যুবককে ছিনিয়ে নিতে হামলা, আহত ৫
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী এক সন্তানের জননীর ঘর থেকে রানা মিয়া (২০) নামে এক কলেজ ছাত্রকে হাতেনাতে আটক করে প্রবাসীর পরিবারের লোকজন। এ ঘটনার সংবাদ পেয়ে ওই কলেজ ছাত্রের পরিবারের লোকজন প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও মারপিট করে আটক কলেজ ছাত্রকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় প্রবাসীর পরিবারের ৫ জন আহত হয়েছে।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পূর্বগুয়াডহরী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার পূর্বগুয়াডহরী গ্রামের চান মিয়ার ছেলে লিটন আহম্মেদ (৪০), আব্দুল খালেকের ছেলে রাশিক আলী (১৯), রাসেল মিয়া (৩৫), সাহেব আলীর ছেলে সুমন হোসেন (২৫) ও ভুলু মন্ডলের ছেলে সাহেব আলী মন্ডল (৬০)।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। কলেজছাত্র রানা মিয়া পূর্বগুয়াডহরী গ্রামের ইমান আলীর ছেলে। সে স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পূর্বগুয়াডহরী গ্রামের সৌদি প্রবাসীর স্ত্রী এক সন্তানের জননীর সঙ্গে ৬ মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে রানা মিয়ার পরিচয় হয়।
আরও পড়ুনপরিচয়ের সূত্র ধরে দু’জনের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ অবস্থায় গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে রানা মিয়া প্রবাসীর ঘরে ঢুকে । এ বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে রানা মিয়াকে প্রবাসীর ঘরের ভেতর আটক রাখে। রোববার সকালে এ ঘটনার সংবাদ পেয়ে রানা মিয়ার মামা আমিনুল ইসলাম ও তার লোকজন প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে রানা মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় বাধা দিলে হামলাকারীদের মারপিটে একই পরিবারের ৫ জন আহত হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে। এ ঘটনার অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন





_medium_1773580823.jpg)
_medium_1773580533.jpg)


