ঠাকুরগাঁওয়ে সরকারি কাজে বাধাদানের মামলায় আটক ১
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউএনও অফিসে সরকারি কাজে বাধাদানের মামলায় শরিফুল ইসলাম শরীফ (২৬) নামে একজনকে আটক করে ঠাকুরগাঁও জেলহাজতে পাঠিয়েছেন হরিপুর থানা পুলিশ। সে হরিপুর উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক পদে রয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলার যাদুরাণী বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। সে হরিপুর উপজেলার নীলগাঁও গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, গত শুক্রবার বিকেলে ইউএনও অফিসে নিয়োগ কমিটির মাধ্যমে মেদনীসাগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের দু’জন কর্মচারী নিয়োগ পরীক্ষার কার্যক্রম চলাকালীন মব সৃষ্টির ঘটনায় ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ ওই দিন রাতে থানায় একটি মামলার দায়ের করেন।
আরও পড়ুনপুলিশি অভিযান চালিয়ে গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় এজাহার নামীয় আসামি শরিফুল ইসলাম শরীফকে আটক করে আজ রোববার (১৫ মার্চ) ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন


_medium_1773580823.jpg)
_medium_1773580533.jpg)


-69b6985bda521_medium_1773579139.jpg)


