সিরাজগঞ্জের কাজিপুরে ইয়াবাসহ গ্রেফতার যুবক জেলহাজতে
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে ইয়াবা সেবনের সময় এক যুবককে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এইসাথে ওই যুবককে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান উপজেলার সোনামুখী গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় মহিদুলের ছেলে জহুরুল ইসলামকে(৩৪) ইয়াবা সেবনরত অবস্থায় ধরা হয়।
আরও পড়ুনপরে তল্লাশি চালিয়ে তার লুঙ্গির কোঁচা থেকে আরও ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)গ ধারা ভঙ্গের অপরাধে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। আজ রোববার (১৫ মার্চ) সকালে আটককৃত যুবককে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন



_medium_1773580823.jpg)
_medium_1773580533.jpg)



