ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে মাদকাসক্ত যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জ সদরে ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে রাতুল নামে এক মাদকাসক্ত যুবকের মৃত্যু হয়েছে।
আজ রবিবার (১৫ মার্চ) ভোরে ফতুল্লার ইসদাইর বাজারের কাছে এ ঘটনা ঘটে
মৃত রাতুল (২১) ফতুল্লার ইসদাইর বাজার পূর্বপাড়ের মৃত মনির হোসেন মন্টু ও হোসনে আরা বেগমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতুল নেশাগ্রস্থ অবস্থায় কমলাপু-নারায়ণগঞ্জ রেল লাইনের ওপর বসে ছিলেন। এসময় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন নারায়ণগঞ্জে প্রবেশ করে। এক পর্যায়ে রাতুলের কাছ থেকে ১০০ গজ দূরে চাষাঢ়া রেলস্টেশনে এসে ট্রেনটি একাধিকবার হর্ণ দিলেও রাতুল তা শুনতে পায়নি। ট্রেনটি তার ওপর দিয়ে চলে যায়। এতে রাতুল একাধিক টুকরো হয়ে মারা যান।
আরও পড়ুননারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1773571647.jpg)

_medium_1773570732.jpg)
_medium_1773570238.jpg)
_medium_1773569418.jpg)



