ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৩ মার্চ, ২০২৬, ০৪:০৪ দুপুর

একে একে সবাই চলে যাচ্ছে : অমিতাভ বচ্চন

একে একে সবাই চলে যাচ্ছে : অমিতাভ বচ্চন

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন এখন শোকের সাগরে ভাসছেন। একের পর এক প্রিয়জন আর বন্ধুদের বিদায়ে নিঃসঙ্গ হয়ে পড়ছেন তিনি। দীর্ঘদিনের বন্ধু এবং সহকর্মী ধর্মেন্দ্রর মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই এবার আরেক প্রিয় বন্ধুকে হারালেন তিনি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সেই গভীর হাহাকার ও শোকের কথা ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন বিগ বি। প্রিয় বন্ধুর প্রয়াণে অমিতাভ লিখেছেন, আরও একজন প্রিয় বন্ধুকে হারালাম। তিনি ছিলেন স্নেহ ও হাস্যরসে ভরা একজন মানুষ।

তিনি আরও বলেন, যেকোনো পরিস্থিতিতে তার উপস্থিতি ছিল অত্যন্ত জোরালো। কঠিনতম সমস্যারও তিনি সমাধান খুঁজে নিতেন এবং তার মুখে সবসময় হাসি লেগে থাকত। ভাবতেই পারছি না তিনি আর নেই। একে একে সবাই চলে যাচ্ছে।

দীর্ঘদিনের সহ-অভিনেতা ও প্রাণের বন্ধু ধর্মেন্দ্রর মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অমিতাভ। সেই সময় সামাজিক মাধ্যমে করা তার আবেগপ্রবণ পোস্টগুলো ছুঁয়ে গিয়েছিল কোটি ভক্তের হৃদয়।

আরও পড়ুন

ধর্মেন্দ্রকে স্মরণ করে তিনি লিখেছিলেন, ‘ধরমজি ছিলেন মহান মানুষ। শুধু শক্তিশালী ব্যক্তিত্বের জন্য নয়, বরং তার বড় মন এবং সহজ-সরল স্বভাবের জন্য তিনি সবার কাছে প্রিয় ছিলেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার তালোড়ায় যত্রতত্র গড়ে উঠা মিলের ছাই ও ধুলোয় অতিষ্ঠ এলাকাবাসী

জকসুর উদ্যোগে গ্রাফিক্স ডিজাইন কোর্স সম্পন্ন, অংশ নিলেন ২৫৫ শিক্ষার্থী

মস্কো উৎসবের রেড কার্পেটে ভাবনা

বগুড়ার শাজাহানপুরে সহপাঠীদের ছুরিকাঘাতে ৮ম শ্রেণির শিক্ষার্থী খুন

বগুড়ার দুপচাঁচিয়া থানার নয়া ওসি তাজমিলুর রহমানের যোগদান

সিরাজগঞ্জের রায়গঞ্জে চুরি হওয়া শ্যালো মেশিন উদ্ধারসহ গ্রেফতার