জয়পুরহাটের বাগজানাতে হঠাৎ বৃষ্টিতে খিরাসহ ফসলের ব্যাপক ক্ষতি
বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : বৃষ্টিতে বাগজানায় কৃষকের খিরাসহ অন্যান্য ফসল পানির নিচে তলিয়ে গেছে। এতে করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে হঠাৎ মুষুলধারে বৃষ্টি হলে এ ক্ষতিতে পড়েন কৃষকরা। উপজেলার ধরঞ্জী, শ্রীমন্তপুর, হাটখোলা, রতনপুর, রায়পুর, পাড়ইল, নন্দইল, সমসাবাদসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, প্রায় ২ ঘণ্টা ব্যাপী এই বৃষ্টিতে মাঠের খিরা, পিঁয়াজ ক্ষেতে হাটু পানি জমেছে।
এছাড়াও ভুট্টা, সরিষা ও গম ক্ষেতে বৃষ্টির কারণে মাঠেই নুয়ে পড়েছে। কৃষকরা তাদের জমির পানি সেচ দিয়ে বের করে দিচ্ছে । অন্য দিকে কেউ কেউ শ্যালো মেশিন দিয়ে পানি সেচ দিয়ে বের করছেন। কৃষকরা জানান, বর্তমানে খিরার ভরা মৌসুম চলছে।
খিরা বিক্রি করে ঈদের কেনা কাটার স্বপ্ন ছিলো সে স্বপ্ন আজ গুড়েবালী। ধরঞ্জী গ্রামের কৃষক কামরুল ইসলাম বলেন, আমি অনেক স্বপ্ন নিয়ে এক বিঘা জমিতে ১৫ হাজার টাকা খরচ করে খিরার আবাদ করেছিলাম। আশা ছিল এবার লক্ষাধিক টাকার খিরা বিক্রির। আজকেই খিরা তোলার কথা ছিলো। সকালে জমিতে গিয়ে দেখি এক হাটু পানি।
আরও পড়ুনএকই গ্রামের আব্দুর রশিদ জানান, বৃষ্টিতে তার দুই বিঘা জমির অপরিপক্ক গম নুয়ে পড়ে গেছে। ভাল ফলন আর হবে না। কৃষক নুরুল ইসলাম জানান, তার পিঁয়াজের জমিতেও পানি জমেছে। পানি বের করার কোন উপায় নেই।
পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন জানান, যে সব জমিতে পানি জমেছে, সে-সকল জমি থেকে পানি নিস্কাশনের ব্যবস্থা করতে হবে। যত দ্রুত পানি নিস্কাশন করা হবে কৃষকের জন্য ততই মঙ্গল হবে।
মন্তব্য করুন


_medium_1773328836.jpg)


_medium_1773327916.jpg)

