ভিডিও বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১২ মার্চ, ২০২৬, ০৯:১৪ রাত

কয়েল থেকে আগুনের সূত্রপাত

বগুড়ার কাহালুতে আগুনে পুড়ে একটি গরুর মৃত্যু, দগ্ধ দুই

বগুড়ার কাহালুতে আগুনে পুড়ে একটি গরুর মৃত্যু, দগ্ধ দুই

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলায় গোয়াল ঘরের মশা তাড়াতে গিয়ে আগুনে পুড়ে একটি গরু মারা গেছে এবং দু’টি গরু দগ্ধ হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাত ১২টার দিকে কাহালু সদর ইউনিয়নের কানোড়া গ্রামের কৃষক আব্দুস ছাত্তারের গোলায় ঘরে। মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সুত্রপাত হয় বলে জানা যায়।

জানা গেছে, ঘটনার দিন আব্দুস ছাত্তার প্রতি দিনের মতো তার গোয়াল ঘরে মশা তাড়ানোর কয়েল জ¦ালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন। তার গোয়াল ঘরে ছোট-বড় মোট তিনটি গরু ছিল। গোয়াল ঘরের কোনায় কিছু খড়কুটা থাকায় যেকোন ভাবে কয়েলের আগুন ওই খড়কুটায় লেগে গোটা গোয়াল ঘর জ্বলে উঠে।

আরও পড়ুন

এসময় গোয়ালে থাকা একটি বকনা গরু আগুনে পুড়ে মারা যায় এবং একই সাথে একটি গাভী ও একটি এঁড়ে বাছুর অগ্নিদগ্ধ হয়। পরে আগুন দেখে গ্রামবাসী তা নিয়ন্ত্রণে আনেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে আগুনে পুড়ে একটি গরুর মৃত্যু, দগ্ধ দুই

গোপালগঞ্জে ৯৩ হাজার টাকার জাল নোটসহ আটক ১

সামান্য বৃষ্টিতেই তাড়াশ-সলঙ্গা রাস্তার বেহাল অবস্থা

যুক্তরাষ্ট্র থেকে ফিরে নতুন গানে ব্যস্ত মিমি আলাউদ্দিন

গাজীপুরে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

বাগেরহাটে নৌবাহিনীর স্টাফ বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নববধূসহ ১৩ জন নিহত