বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাসহ ৪ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো, গ্রেফতারি পরোয়ানামূলে উপজেলা গুনরাহারের পাওগাছা পশ্চিমপাড়া গ্রামের মৃত বদর উদ্দিন প্রামানিকের ছেলে সানাওয়ার হোসেন, তালোড়া দুবড়া সাগরপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে শামিম খান, বড়ধাপ গ্রামের লুৎফর রহমানের ছেলে কাদের প্রামানিক ও পুলিশি আইনে ৩৪ ধারায় লালুকা গ্রামের সামছুল হক।
আরও পড়ুনথানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন



_medium_1773322442.jpg)




