ভিডিও বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১২ মার্চ, ২০২৬, ০৮:৫৪ রাত

গাজীপুরে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

গাজীপুরে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ভিটিপাড়া এলাকায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওসমান আলী শেরপুর জেলার নকলা থানার বানেশ্বরদী এলাকার চান মিয়ার ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার খাইলকুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভিটিপাড়া এলাকায় অজ্ঞাতনামা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে স্বজনরা মরদেহের পরিচয় শনাক্ত করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী নিউজি বেগম বাদী হয়ে বাসন থানায় মামলা দায়ের করেছেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করে মরদেহটি ওই এলাকায় ফেলে রেখে যায়। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

বাগেরহাটে নৌবাহিনীর স্টাফ বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নববধূসহ ১৩ জন নিহত

সমুদ্র পথে জ্বালানিবাহী জাহাজসমূহের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

সামিরার অভিযোগ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩