ভিডিও সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১২ মার্চ, ২০২৬, ০৮:২৮ রাত

সামিরার অভিযোগ

অভিনেত্রী সামিরা রেড্ডি।

বিনোদন ডেস্ক ঃ বলিউডের এক সময়ের আলোচিত অভিনেত্রী সামিরা রেড্ডি। তবে ক্যারিয়ারের এ পর্যায়ে এসে তার অভিযোগ, গায়ের রঙের জন্য তাকে অতিরিক্ত সুন্দর করা হতো বিভিন্ন প্রসাধনীর সাহায্যে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সামিরা বলেন, কিছু কারণের জন্য সবাই আমার মুখে বেশি বেশি করে সুন্দর হওয়ার প্রসাধনী দিতেন। শরীরের রঙ সুন্দর করতে প্রসাধনী দিতে হতো। এতে তিনি সমস্যায় পড়তেন। শুধু শরীরের রঙ নয়। তার চেহারার গড়নকেও যথাযথ মনে করা হতো না।

অতীত স্মৃতি মনে করে সামিরা বলেন, আমাকে সবসময় এমন ভাবানো হতো যেন আমি যথেষ্ট রোগা নই। আমি নাকি খুব বেশিই লম্বা আর চওড়া। ক্যারিয়ারের শুরুতে বারবার তার চেহারার গড়ন নিয়ে এমন আলোচনা হয়েছে বলে জানান সামিরা। তার ভাষ্য, আলোচনা হয়েছে আমার চেহারা নিয়ে, অথচ হওয়া উচিত ছিল আমার প্রতিভা, অভিনয় নিয়ে। আজ চিন্তা করি কেন এসব হতে দিয়েছিলাম। তখন ইন্ডাস্ট্রির নিয়ম এমন ছিল। মা হওয়ার পরেও বিভিন্ন সময় কটাক্ষের শিকার হতে হয়েছে অভিনেত্রীকে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মক্ষেত্রে মানসিক চাপ, বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে, ৩ দিন বন্ধ থাকছে দর্শনা-গেদে চেকপোস্ট

গাজীপুরে ঘর থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের ভবিষ্যৎ

জামালপুরে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে : আরাগচি