ভিডিও সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৭ এপ্রিল, ২০২৬, ০৪:১৯ দুপুর

জামালপুরে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু

জামালপুরে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু

জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে ঘরের ওপর পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৭ এপ্রিল) ভোর ৪টার দিকে মেলান্দহ উপজেলার পূর্বদাগী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত তিন জন হলেন– মেলান্দহের পূর্বদাগী এলাকার আব্দুল গনির স্ত্রী খুকি বেগম (৭০); তার মেয়ে ফাতেমা আক্তার (৪৫) ও ফরিদা আক্তার (৩৭)।

আরও পড়ুন

মৃত খুকি বেগমের ছেলে আকালু মণ্ডল জানান, গত রাতে তার মা দুই মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। ভোররাত ৪টার দিকে কালবৈশাখী ঝড়ে তিনটি গাছ ঘরের ওপর ভেঙে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, সকাল ৭টার দিকে স্থানীয়রা ঘরের ভেতরে চাপাপড়া তিন জনের মরদেহ উদ্ধারের চেষ্টা করেন। তবে তারা ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে : আরাগচি

বাংলাদেশকে ১৮৩ রানের লক্ষ্য দিলো নিউজিল্যান্ড  

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

জলবায়ু পরিবর্তন প্রকৃতির বিমাতৃসুলভ আচরণ

হযরত শাহজালালসহ ৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার