ভিডিও সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৭ এপ্রিল, ২০২৬, ০৩:০৫ দুপুর

বগুড়ার শেরপুরে গোয়াল ঘরের দেয়াল ভেঙে ৬টি গরু চুরি

বগুড়ার শেরপুরে গোয়াল ঘরের দেয়াল ভেঙে ৬টি গরু চুরি, ছবি: সংগৃহীত।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরের বিশালপুর ইউনিয়নের কহিতকুল গ্রামে আব্দুল ওয়াহাব নামের এক কৃষকের গোয়াল ঘরের দেয়াল ভেঙে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র এ ঘটনা ঘটায়। চুরি হওয়া গরুগুলোর মধ্যে ২টি গাভী কয়েকদিনের মধ্যেই বাচ্চা দিত বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল ওয়াহাব বলেন, দীর্ঘদিন ধরে তিনি গরু পালন করে সংসার চালিয়ে আসছিলেন। রোববার রাতে প্রতিদিনের মতো গরুগুলো গোয়াল ঘরে রেখে পরিবারের সবাইকে নিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে চোরেরা পরিকল্পিতভাবে গোয়াল ঘরের দেয়াল ভেঙে ও তালা কেটে ভেতরে প্রবেশ করে ৬টি গরু নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরের দেয়াল ভাঙা ও গরু না দেখে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।

তিনি আরও জানান, চুরি হওয়া ৬টি গরুর বাজারমূল্য ৮ থেকে ৯ লাখ টাকা। এর মধ্যে ২টি গাভী কয়েকদিনের মধ্যে বাচ্চা দিতো, যার করণে ক্ষতির পরিমাণ আরও বেশি। এক রাতেই সর্বস্ব হারিয়ে তিনি এখন দিশেহারা হয়ে পড়েছেন।

গ্রামবাসীরা জানান, সম্প্রতি বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা বেড়েছে, ফলে খামারি ও কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং চোরচক্র শনাক্তে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। 

আরও পড়ুন

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গুরুত্বসহকারে তদন্ত শুরু ও চুরি হওয়া গরু উদ্ধারে পুলিশের টিম কাজ করছে। বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে গোয়াল ঘরের দেয়াল ভেঙে ৬টি গরু চুরি

আরও বাড়ছে ২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি 

হরমুজ প্রণালি নিয়ে সমঝোতায় ইরান-ওমান

এফএ কাপের ফাইনালে চেলসি

আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী

শেরেবাংলা ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ