ভিডিও রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৬ এপ্রিল, ২০২৬, ০৬:৩৫ বিকাল

বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই: পূজা চেরি

বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই: পূজা চেরি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির বাবা দেব প্রসাদ রায়কে আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বাবার গ্রেপ্তার ও উদ্ভূত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পূজার সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। তবে বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে নিজের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন পূজা।

আজ রবিবার (২৬ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সংশ্লিষ্টতা অস্বীকার করে নিজের অবস্থান স্পষ্ট করেন এই অভিনেত্রী।

ফেসবুক পোস্টে তিনি বলেন, সম্প্রতি আমার বাবা দেব প্রসাদ রায়ের গ্রেপ্তার এবং আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগে, যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আমি অসংখ্য ফোন কল এবং বার্তা পাচ্ছি। সার্বিক পরিস্থিতিতে বিভ্রান্তি এড়াতে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই।

পূজা চেরি বলেন, 'বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। দীর্ঘ ১০-১২ বছর ধরে আমি মিডিয়াতে কাজ করছি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের খরচ সম্পূর্ণভাবে নিজেই নির্বাহ করে আসছি। 

বাবা প্রসাদ রায়ের আর্থিক লেনদেনের সঙ্গেও তার সম্পর্ক নেই বলে দাবি করেন পূজা। তিনি বলেন, 'আমার বাবার কোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক লেনদেনের সাথে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই। এমনকি আমি বর্তমানে কোনো প্রোডাকশন হাউজ বা প্রযোজনা প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গেও যুক্ত নই।'

আরও পড়ুন

পরিবারের সদস্য হওয়ার সূত্রে উদ্ভূত এই পরিস্থিতি তার জন্য মানসিকভাবে কষ্টদায়ক বলে জানান তিনি।

পূজা মনে করেন, এটি আইনি বিষয় এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। মামলাটির তদন্ত চলমান রয়েছে, বিষয়টি বিজ্ঞ আদালত দেখবেন এবং সিদ্ধান্ত নিবেন।

ফেসবুক পোস্টের শেষে তিনি এই স্পর্শকাতর বিষয়ে তাকে না জড়ানোর জন্য অনুরোধ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই: পূজা চেরি

ছেলের মৃত্যুসংবাদ শোনার ৪ ঘণ্টা পর মারা গেলেন মা

প্রধান তথ্য কর্মকর্তা হলেন সাংবাদিক আবদাল আহমদ

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে মারামারি, কিল-ঘুষিতে একজনের মৃত্যু

সংসদে স্পিকারের কাছে নিজের নিরাপত্তা চাইলেন জামায়াতের এমপি

উত্তরা মটরসে ম্যানেজার নিয়োগ, থাকছে না বয়সসীমা