ভিডিও রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৬ এপ্রিল, ২০২৬, ০৬:২৫ বিকাল

ছেলের মৃত্যুসংবাদ শোনার ৪ ঘণ্টা পর মারা গেলেন মা

ছেলের মৃত্যুসংবাদ শোনার ৪ ঘণ্টা পর মারা গেলেন মা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ধুলদিয়া ইউনিয়নের রায়খলা গ্রামে চার ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যুতে নেমে এসেছে গভীর শোক। হৃদয়বিদারক এই ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে গাজীপুরের একটি হাসপাতালে মারা যান আওয়ামী লীগ নেতা আলতাফ উদ্দিন শাহীন। তিনি ধুলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তার মা জুবাইদা মণি। পরে আজ সকাল ৬টার দিকে তিনিও মারা যান।

স্বজনরা জানান, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে শাহীন দীর্ঘদিন ধরে গাজীপুরে বসবাস করছিলেন। তবে সুযোগ পেলেই গ্রামের বাড়িতে এসে মায়ের সঙ্গে সময় কাটাতেন। মা-ছেলের এমন পরপর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের মধ্যেও এ ঘটনা গভীরভাবে নাড়া দিয়েছে।

আরও পড়ুন

শাহীনের আত্মীয় শাহ আলম বলেন, শাহীন মায়ের প্রতি খুবই যত্নশীল ছিলেন। ব্যস্ততার মাঝেও তিনি নিয়মিত মায়ের খোঁজখবর নিতেন। তাই ছেলের মৃত্যুর খবরটি মা সহ্য করতে পারেননি বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা।

ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, “চার ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যু সত্যিই অত্যন্ত মর্মান্তিক। পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের মৃত্যুসংবাদ শোনার ৪ ঘণ্টা পর মারা গেলেন মা

প্রধান তথ্য কর্মকর্তা হলেন সাংবাদিক আবদাল আহমদ

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে মারামারি, কিল-ঘুষিতে একজনের মৃত্যু

সংসদে স্পিকারের কাছে নিজের নিরাপত্তা চাইলেন জামায়াতের এমপি

উত্তরা মটরসে ম্যানেজার নিয়োগ, থাকছে না বয়সসীমা

এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল