ভিডিও রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৬ এপ্রিল, ২০২৬, ০৫:১৫ বিকাল

কুলাউড়ায় ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, শুল্ক ফাঁকির চেষ্টা

কুলাউড়ায় ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, শুল্ক ফাঁকির চেষ্টা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশনে সীমান্ত নিরাপত্তা ও শুল্ক আইন বাস্তবায়নে জোরদার তৎপরতা অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সম্প্রতি ভারত ফেরত বিকি সাহা নামে এক যাত্রীর কাছ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা নিয়মবহির্ভূত মালামাল জব্দ করে কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ রবিবার (২৬ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি জানায়, সংশ্লিষ্ট যাত্রী একাধিকবার ভারত যাতায়াত করেছেন। সর্বশেষ গত ২১ এপ্রিল দেশে ফেরার সময় তার সঙ্গে অনুমোদিত সীমার বাইরে বিপুল পরিমাণ কসমেটিক্স সামগ্রী, জিরা, বিভিন্ন খাদ্যপণ্য ও মোবাইল ফোন পাওয়া যায়। এসব পণ্য সরকারি শুল্ক পরিহার করে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয় বিজিবি। পরে নিয়ম অনুযায়ী মালামাল জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্ত দিয়ে যাতায়াতের ক্ষেত্রে নির্ধারিত বিধিনিষেধ রয়েছে। কেউ যদি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ বা অতিরিক্ত পণ্য দেশে আনার চেষ্টা করেন তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রথমবারের মতো সতর্ক করে ছেড়ে দেওয়া হলেও তার মালামাল জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

চাতলাপুর শুল্ক স্টেশনের কাস্টমস কর্মকর্তা মঙসাচিং মারমা বলেন, বিজিবি জব্দকৃত মালামাল আমাদের কাছে হস্তান্তর করেছে। এখন বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ায় ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, শুল্ক ফাঁকির চেষ্টা

সাদিক কায়েমের বিরুদ্ধে ৪৮ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে উপাচার্যের কাছে আবেদন করলো ছাত্রদল

এসএসসি পরীক্ষার হলে ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর

এশিয়ান বিচ গেমসে ১৪ বছর পর বাংলাদেশকে ব্রোঞ্জে এনে দিলো নারীরা 

‘‍ফেসবুক ইনস্ট্যান্ট কফির মতো হয়ে গেছে, প্রশ্নফাঁসের গুজবে কান দেয়া যাবে না’

মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টার চড়ে বউ আনলেন প্রবাসী