চ্যানেল আই এর বগুড়া প্রতিনিধি রঊফ জালালের ইন্তেকাল, শোক
স্টাফ রিপোর্টার : চ্যানেল আই এর বগুড়া প্রতিনিধি ও বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য আব্দুর রউফ জালাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার দিনগত রাত তিনটার দিকে শহরের সুত্রাপুর গোহাইল রোডে ভাড়া বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, ২ ভাই, এক বোন,আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রয়েছে। তিনি শহরের সেউজগাড়ীর মৃত ম্যাজিস্ট্রেটকাশেম আলীর ছেলে।
তার পারিবারিক সূত্রে জানা যায়, রউফ জালাল ক্লোন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসা শেষে সুস্থ হয়েছিলেন। মাসখানেক আগে রউফ জালাল স্ট্রোক করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে সূত্রাপুর গোহাইল রোডস্থ ভাড়া বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বাদ যোহর শহরের সেউজগাড়ী জামে মসজিদে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে তাকে স্মরণ করে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা, শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, বগুড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অধ্যক্ষ এরশাদুল বারী এরশাদ, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আব্দুল জলিল ও মরহুমের ছেলে সাফাত।
জানাজা নামাজ পড়ান মরহুমের চাচা হাফেজ মো: ইউনূস। জানাজায় বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদসহ সিনিয়র সাংবাদিকসহ বিপুল সংখ্যক মুসুল্লি অংশ গ্রহন করেন। জানাজা শেষে তাকে শহরের নামাজগড় গোরস্থানে দাফন করা হয়।
আরও পড়ুনএদিকে তার মৃত্যুতে বগুড়া প্রেসক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারন সম্পাদক কালাম আজাদ। বিবৃতিতে নেতৃবৃন্দ তার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
অনুরূপ শোক প্রকাশ করেছেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, উপদেষ্টা সম্পাদক ওয়াসিকুর রহমান বেচান, মৌমাছি খেলাঘর আসরের সভাপতি মাসুদুর রহমান রানা, জেলা খেলাঘর আসরের যুগ্ম আহবায়ক আরিফুল হক খান রনিক।
মন্তব্য করুন


_medium_1773327916.jpg)


_medium_1773326938.jpg)


