ভিডিও বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১২ মার্চ, ২০২৬, ০৪:৪২ দুপুর

বিশ্বকাপে ইরানকে স্বাগত জানাবেন ট্রাম্প : ফিফা সভাপতি

বিশ্বকাপে ইরানকে স্বাগত জানাবেন ট্রাম্প : ফিফা সভাপতি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাতের মধ্যেই আগামী জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ। চলমান সংঘাতের কারণে ইরানের বিশ্বকাপে খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে। তবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে টুর্নামেন্টের বিষয়ে আলোচনা করেছেন ইনফান্তিনো।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে আশ্বস্ত করে বলেছেন, ইরান ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে এবং এ বিষয়ে কোনো বাধা সৃষ্টি করা হবে না। ট্রাম্প তেহরানকে বিশ্বকাপে স্বাগত জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে ট্রাম্পের সঙ্গে দেখা করে আসন্ন টুর্নামেন্ট নিয়ে আলোচনা করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা সভাপতি বলেছেন, বিশ্বকাপে ইরানের অংশগ্রহণকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাগত জানাবেন।

বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইনফান্তিনো। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ফিফা সভাপতি লিখেছেন, ‘আমরা ইরানের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেছি। আলোচনার সময় ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে ইরানি দলকে স্বাগত।’ সূচি অনুযায়ী, বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের সবগুলো ম্যাচই যুক্তরাষ্ট্রে হওয়ার কথা রয়েছে। ইনফান্তিনো বলেন, ‘আমাদের সকলেরই ফিফা বিশ্বকাপের মতো একটি ইভেন্টের প্রয়োজন, যাতে মানুষকে আগের চেয়ে আরও বেশি একত্রিত করা যায় এবং আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানাই।’

আরও পড়ুন

উল্লেখ্য, এবারই প্রথমবার ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের আসর। ১২ জুন মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। ১৬ জুন ইরানের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব নাচে ছন্দময়, আসবে শান্তি কাটবে ভয় 

শত্রুর সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি: ইরানের সেনাবাহিনী

রাজধানীকে ক্লিন ও গ্রীন সিটি হিসেবে গড়ে তুলতে নেয়া হচ্ছে নানা পদক্ষেপ :সংসদে প্রধানমন্ত্রী

ওড়িশায় ‘মৃত প্রমাণে’ বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে গেলেন ভাই

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ, মামলা দায়ের

পুলিশকে আগেই হিশামের বিষয়ে সতর্ক করেছিল পরিবার