ভিডিও বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১২ মার্চ, ২০২৬, ০৪:২৫ দুপুর

বাহরাইনের জ্বালানি ট্যাংকে ইরানের হামলা

বাহরাইনের জ্বালানি ট্যাংকে ইরানের হামলা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : বাহরাইনের জ্বালানি ট্যাংকে অতর্কিত হামলা চালিয়েছে ইরানি বাহিনী। দেশটির অতর্কিত হামলার পর বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে বাহরাইন। উপসাগরীয় অঞ্চলে বৈশ্বিক জ্বালানি বাজারে বিঘ্ন ঘটাতে তেহরান যে অভিযান চালাচ্ছে, তার মধ্যেই বৃহস্পতিবার (১২ মার্চ) এ হামলার ঘটনা ঘটলো। 

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ‘মুহাররাক গভর্নরেটের একটি স্থাপনায় জ্বালানি ট্যাংকগুলোকে লক্ষ্য করে ইরান এই প্রকাশ্য আগ্রাসন চালিয়েছে।’ দেশটির মন্ত্রণালয় মুহাররাকের তিনটি এলাকার বাসিন্দাদের ঘরে অবস্থান করতে বলেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জানালা ও বায়ু চলাচলের পথ বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে আগুন নেভানোর কাজ চলছে, সেখান থেকে ধেঁায়ার সম্ভাব্য প্রভাব থেকে সুরক্ষার জন্য এ সতর্কতা নেওয়া হয়েছে বলে জানানো হয়। 

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা বৃহস্পতিবার (১২ মার্চ) পর্যন্ত ১৩ দিনে গড়ালো। এতে এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা এক হাজার ৭০০ ছাড়িয়েছে। সেই সঙ্গে আহত হয়েছে হাজারের বেশি। তবে এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না। উল্টো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ছে।  খবর : এএফপি। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনের জ্বালানি ট্যাংকে ইরানের হামলা

চেলসিকে উড়িয়ে দিলো পিএসজি

যুদ্ধের প্রথম ছয় দিনেই যুক্তরাষ্ট্রের খরচ ১১.৩ বিলিয়ন ডলার : পেন্টাগন

বৃহত্তর বগুড়া যুব উন্নয়ন পরিষদ, ঢাকা এর উদ্যোগে দোয়া ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হামলা চালাতে পারে ইরান : নিরাপত্তা বিশ্লেষকদের সতর্কতা

ন্যাশভিলের সঙ্গে গোল শূন্য ড্র, ৯শ’র অপেক্ষায় মেসি