যুদ্ধের প্রথম ছয় দিনেই যুক্তরাষ্ট্রের খরচ ১১.৩ বিলিয়ন ডলার : পেন্টাগন
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের হিসাবমতে, চলমান যুদ্ধের প্রথম ছয় দিনেই দেশটির খরচ হয়েছে ১ হাজার ১৩০ কোটি (১১.৩ বিলিয়ন) মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস ও এনবিসি নিউজ অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গত মঙ্গলবার আইনপ্রণেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে সামরিক কর্মকর্তারা এই ব্যয়ের হিসাব তুলে ধরেন। প্রতিবেদনে বলা হয়েছে, এই আনুমানিক হিসাবের মধ্যে সংঘাত সংশ্লিষ্ট আরও কিছু ব্যয় অন্তর্ভুক্ত করা হয়নি। বিশেষ করে প্রথম হামলার আগে সামরিক সরঞ্জাম সংগ্রহ ও জনবল মোতায়েনের পেছনে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, তা এখানে যুক্ত নেই। ফলে যুদ্ধের প্রকৃত ব্যয়ের পরিমাণ এই হিসাবের চেয়ে অনেক বেশি হবে বলেই ধারণা করা হচ্ছে।
আরও পড়ুনসূত্র: আল জাজিরা
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








