ভিডিও বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১২ মার্চ, ২০২৬, ০৪:০৮ দুপুর

ন্যাশভিলের সঙ্গে গোল শূন্য ড্র, ৯শ’র অপেক্ষায় মেসি

ন্যাশভিলের সঙ্গে গোল শূন্য ড্র, ৯শ’র অপেক্ষায় মেসি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : কনকাকাফ গোল্ড কাপের শেষ ষোলোর প্রথম লেগে গোলশূন্য ড্র করেছে ইন্টার মিয়ামি। ন্যাশভিলের মাঠে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকরা শক্ত প্রতিরোধ গড়ে তুললে কোনো দলই গোলের দেখা পায়নি। এই ফলের ফলে ইন্টার মিয়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এখনও ৯০০ গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে এক ধাপ দূরেই রয়ে গেলেন। গত শনিবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে নিজের ৮৯৯তম গোল করেছিলেন তিনি।

মেসি এই ম্যাচে গোল করলে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৯০০ গোল করা ইতিহাসের মাত্র দ্বিতীয় ফুটবলার হতেন। প্রথমজন পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এই ম্যাচে গোল না পাওয়ায় সেই মাইলফলকের অপেক্ষা আরও কিছুটা বাড়ল। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের খুব কাছাকাছি পেঁৗছে গিয়েছিলেন মেসি; কিন্তু তার শটটি দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়াকে।

ম্যাচটির আগে ন্যাশভিলের বিপক্ষে টানা ছয় ম্যাচে গোল করেছিলেন মেসি। ২০২৪ সালের ২০ এপ্রিল থেকে শুরু হওয়া সেই ধারায় তিনি করেছিলেন ১২ গোল এবং পাঁচটি অ্যাসিস্টও। সবাই এ কারণে ধরে নিয়েছিল, তাহলে এই ম্যাচেই মাইলফলকে পেঁৗছাবেন তিনি। কিন্তু মেসি এই ম্যাচে কোনো গোল বা অ্যাসিস্ট—কিছুই করতে পারেননি। চার ম্যাচের মধ্যে এটি দ্বিতীয়বার যখন তিনি স্কোরশিটে নাম তুলতে ব্যর্থ হলেন। এর আগে ২১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে ৩—০ গোলে হারের ম্যাচেও গোল পাননি। এই ম্যাচে পোস্ট লক্ষ্যে মেসির মাত্র একটি শট ছিল। গত বছরের ২৯ নভেম্বরের পর কোনো ম্যাচে এটি ছিল তার সবচেয়ে কম শট। সেই ম্যাচটি ছিল লিগ কাপের পূর্বাঞ্চলীয় চূড়ান্ত পর্বে নিউইয়র্ক সিটির বিপক্ষে। সেখানে যদিও তিনি গোল করতে পারেননি, তবে একটি অ্যাসিস্ট করেছিলেন এবং মিয়ামি ৫—১ গোলে জয় পেয়েছিল।

আরও পড়ুন

পুরো ম্যাচে বলের দখলে এগিয়ে ছিল মিয়ামি। তারা ম্যাচের ৫৯ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল। তবে সুযোগ তৈরিতে এগিয়ে ছিল ন্যাশভিলে। তারা মোট ১৫টি শট নেয়, যেখানে মিয়ামি নেয় আটটি। এর মধ্যে চারটি শট ছিল লক্ষ্যে। ম্যাচে ন্যাশভিলের সেরা সুযোগটি আসে ৬৫তম মিনিটে। ক্রিশ্চিয়ান এসপিনোসার কর্নার থেকে বলটি বক্সে পেঁৗছায় রিড বেকার—হুইটিংয়ের কাছে। তবে তার হেডটি অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ম্যাচের সপ্তম মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়েন মিয়ামির ডিফেন্ডার মাক্সিমিলিয়ানো ফালকোন। তার জায়গায় নামানো হয় গনসালো লুহানকে।

এই দুই দলের দ্বৈরথের বিজয়ীরা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আমেরিকার ক্লাব আমেরিকা অথবা ফিলাডেলফিয়ার দলের বিপক্ষে। বুধবার ফিলাডেলফিয়ার মাঠে অনুষ্ঠিত ম্যাচে ক্লাব আমেরিকা ১—০ গোলে জয় পেয়েছে। ফিরতি ম্যাচটি আগামী ১৮ মার্চ মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশভিলের সঙ্গে গোল শূন্য ড্র, ৯শ’র অপেক্ষায় মেসি

ইসরাইলে হিজবুল্লাহর দেড় শতাধিক রকেট হামলা

রাষ্ট্রপতির ভাষণে প্ল্যাকার্ড দেখিয়ে ওয়াক আউট বিরোধী দলের

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে ভবনে আগুন, দগ্ধ ৩

জয়পুরহাটের কালাইয়ে হঠাৎ বৃষ্টিতে তলিয়ে গেছে ফসল : কৃষকের চোখে অশ্রু

রিয়াল মাদ্রিদের কাছে পাত্তাই পেল না সিটি