সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল যুবদল কর্মীর
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে এক যুবদল কর্মী নিহত হয়েছে। নিহতের নাম সজিব চৌধুরী আকাশ (২৫)।
আজ বুধবার (১১মার্চ) সকাল সাড়ে ১০টার সময় পুলিশ উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গুপ্তখালী গ্রামের একটি টমেটো ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে।
এ ঘটনায় রাকিব নামে একজনকে পুলিশ আটক করে।
নিহত সজিব মীরশরাই উপজেলার আবুতোরব এলাকার শাহ আলমের ছেলে। সে দীর্ঘদিন যাবত পরিবার নিয়ে সীতাকুণ্ডে নানার বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার সময় মুরাদপুর ইউনিয়নের গুপ্তাখালী গ্রামে বিএনপি নেতা আবদুল আলিম গ্রুপের সাথে একই জায়গার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুদ্দিন গ্রুপের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় আরো ৫ জন আহত হন। এরপর থেকে শাহাবুদ্দিন গ্রুপের যুবদল কর্মী সজিব নিখোঁজ হন। এ ব্যাপারে রাতেই সজিবের পরিবার থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। বুধবার সকাল সাড়ে ১০টার সময় গুপ্তখালী গ্রামে একটি সবজি ক্ষেতে সজিবের রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়।
আরও পড়ুননাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কযেকজন জানিয়েছেন, সামনে ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৪ নং ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী আবদুল আলিম আর শাহাবুদ্দিন প্রতিদন্ধীতা করার কথা রয়েছে। এ নিয়ে দুইজনের মধ্যে বিরোধ নিয়ে এ হত্যাকাণ্ড।
এদিকে যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন বলেন, নিহত সজিব আমার সিএনজি অটোরিকশা গ্যারেজ দেখাশুনা করতো কিছুদিন আগে গ্রামে একটি সিএনজি অটোরিকশার ব্যাটারী চুরি নিয়ে শালিস বসে। এঘটনার সুত্র ধরে জনৈক আবদুল আলিম গ্রুপের সাথে বিরোধের জেরে সজিবকে তারা হত্যা করে। এছাড়া আমার দলের আরো ৫ জনকে তারা কুপিয়ে জখম করে।
সীতাকুণ্ড মডেল থানার এসআই মোঃ বেলাল বলেন, মুরাদপুর ইউনিয়নের গুপ্তখালী গ্রামে মঙ্গলবার রাতে দুই গ্রুপের সংঘর্ষ হয়। সকালে ওই এলাকার একটি টমেটো ক্ষেত থেকে এক যুবককের মৃতদেহ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1773223562.jpg)



