ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১১ মার্চ, ২০২৬, ০১:৫৬ দুপুর

রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই : তাহের

রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই : তাহের, ছবি: সংগৃহীত।

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই।
আজ বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদের বিরোধী দলের এমপিদের নিয়ে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, অধিবেশনে এ রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। কিন্তু বিএনপি কী কারণে এ কাজটি করছে, তা বোধগম্য নয়। সংসদে ডেপুটি স্পিকার পদ নিয়ে তিনি বলেন, অধিবেশনে ডেপুটি স্পিকারের বিষয়ে বিরোধী দলের একটি আলোচনা হয়েছে। প্রস্তাব আসার পরে সিদ্ধান্ত জানানো হবে।এর আগে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির সংসদ সদস্যদের বৈঠক করে ১১ দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরা।

আসন্ন সংসদ অধিবেশনে বিরোধী দলের নোটিশ, মুলতবি প্রস্তাব ও সাধারণ আলোচনার বিষয়বস্তু কী হবে, তা নিয়েও বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই : তাহের

তেহরানের আবাসিক এলাকায় বিমান হামলায় নিহত ৬

ডেপুটি স্পিকার নিয়ে সরকারের প্রস্তাব আপাতত নাকচ জামায়াতের : পরওয়ার

সংসদীয় সভায় বসেছে বিরোধী দল

বিপজ্জনক রাসায়নিক থেকে খাদ্যপণ্য সুরক্ষা জরুরি

জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে