ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১১ মার্চ, ২০২৬, ১২:৪০ দুপুর

মধ্যপ্রাচ্য সংঘাত

দোহায় আটকে থাকা বিমানের ১২ ক্রু দেশে ফিরেছেন

দোহায় আটকে থাকা বিমানের ১২ ক্রু দেশে ফিরেছেন, ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে দোহায় আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২ জন ক্রু দেশে ফিরেছেন। গত ২৭ ফেব্রুয়ারি কাতারে যাওয়ার পর যুক্তরাষ্ট্র—ইরান যুদ্ধের প্রভাব পড়ায় তাদের নির্ধারিত ফ্লাইট বাতিল হয়। ফলে তারা প্রায় ১২ দিন দোহায় অবস্থান করেন। মঙ্গলবার (১০ মার্চ) রাতে মাস্কট হয়ে তারা ঢাকায় পৌঁছান। দেশে ফিরে নিরাপদে ফেরার স্বস্তি প্রকাশ করেন ক্রুরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও কেবিন ক্রু ইউনিয়নের সদস্যরা তাদের স্বাগত জানান।

আটকে থাকা সময় তারা কাতারের একটি হোটেলে ছিলেন। বিমানের চালক ও ক্রুরা সাংবাদিককে জানান, এতদিন যে ধরনের পরিস্থিতির কথা শুধু শুনতেন, সেগুলোর কিছুটা তারা হোটেলের জানালা থেকেই প্রত্যক্ষ করেছেন।

বিমানের এক কর্মকর্তা সংবাদিককে বলেন, দাম্মামে থাকা ক্রুদের প্রথমে রিয়াদে নেওয়া হয়। পরে সেখান থেকে রিয়াদ—ঢাকা ফ্লাইটে দেশে আনা হয়। এছাড়া দুবাই, শারজা ও আবুধাবিতে থাকা ক্রুদেরও দেশে ফিরিয়ে আনা হয়েছে।

আরও পড়ুন

এ সময় আটকে পড়া ক্রুদের পরিবারের সদস্যরা উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছেন। বিমানের ক্যাপ্টেন আসিফ মাহমুদ সংবাদমাধ্যমে বলেন, দেশে ফেরার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহায় আটকে থাকা বিমানের ১২ ক্রু দেশে ফিরেছেন

চট্টগ্রাম বন্দরে ৬টি জাহাজ থেকে জ্বালানি খালাস শুরু

মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

সরকারি দলের সংসদীয় সভা শুরু

ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ মামুনুল হকের

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানাল উত্তর কোরিয়া