ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১১ মার্চ, ২০২৬, ০১:৩২ দুপুর

সংসদীয় সভায় বসেছে বিরোধী দল

সংসদীয় সভায় বসেছে বিরোধী দল, ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার আগের দিন আজ বুধবার (১১ মার্চ) বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা।

এদিন দুপুর ১২টার দিকে জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় নেতার কক্ষে দলীয় সংসদ সদস্যদের নিয়ে বৈঠক শুরু হয়। দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলমান এ সভায় আগামীকাল জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলের অংশগ্রহণ ও ডেপুটি স্পিকার পদসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে। 

আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ সদস্যদের শপথের মধ্যদিয়ে কার্যকর হয়েছে জাতীয় সংসদ। ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরই তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে বিএনপি জোট।

অন্যদিকে, সংসদীয় টিমের বৈঠকে জামায়াতে ইসলামী-এনসিপি জোট জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা আর এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধীদলীয় চিফ হুইপ নির্বাচিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে আসাদুল হত্যাকাণ্ডে জড়িত সাবেক যুবদল নেতাসহ ৪ জন আটক

বগুড়া পৌর পার্কে শেকড়ের জয়গান : ধুলো ওড়া বিকেলে স্মৃতির নাগরদোলায় বৈশাখী মেলা

তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে শহর বিএনপির প্রস্তুতি সভা

বেরোবিতে শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী অনুষ্ঠিত

রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে পড়ে পলিটেকনিক শিক্ষার্থী আহত

পঞ্চগড়ে বাসাবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ লিটার পেট্রোল উদ্ধার, জেল-জরিমানা