ভিডিও সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৯ মার্চ, ২০২৬, ০৯:১৬ রাত

কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার

কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার

কলাপাড়ায় একটি বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার করেছে এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।

আজ সোমবার (৯ মার্চ) দুপুরে পৌর শহরের সবুজবাগ সংলগ্ন এলাকার একটি বাসা থেকে আহত অবস্থায় পাখিটি উদ্ধার করা হয়। 

এর আগে গতকাল ওই এলাকার বিলকিচ জাহান নামের এক নারী তার বাড়ির ছাদ থেকে পাখিটি উদ্ধার করে প্রাণীকল্যান ওই সংগঠনটির সদস্যদের খবর দেয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ জানান, পাখিটির ডান পাখায় ক্ষত থাকায় পাখিটিকে  প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

আরও পড়ুন

ওই সংগঠনের সদস্য কাওসার আহমেদ জানান, পাখিটি পুরোপুরি সুস্থ্য হলে বন বিভাগের সহায়তায় অবমুক্তের করা হবে । নিশাচর পেঁচা প্রজাতির ব্রাউন বুবক বা বাদামী বুবকের চোখ অনেক বড় এবং হলুদ। বড় বড় চোখে চাহনির কারণে অনেক প্রাণী পাখিটিকে ভয় পাচ্ছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সাদুল্লাপুরে একইসাথে যমজ বোনের সাফল্য

কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার

আরব আমিরাতে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ সেনা ‍নিহত

জ্বালানি সংকট মোকাবিলায় সহায়তার প্রস্তাব চীনের

মাদারীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মাদ্রাসাছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ

রংপুর বিভাগীয় স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের কাজ শুরুর পদক্ষেপ নেয়া হচ্ছে : বিভাগীয় কমিশনার