মাদারীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মাদ্রাসাছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ
মাদারীপুরের রাজৈরে বখাটের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক মাদ্রাসাছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনায় প্রধান আসামি তামিম মাতুব্বরকে গ্রেপ্তার করে আজ সোমবার (৯ মার্চ) সকালে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার একটি মহিলা মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্রী (১৫) এই কিশোরী। তাকে একাধিকবার প্রেমের প্রস্তাব দেয় পাশের গোপালগঞ্জ মুকসুদপুরের ছাগলছিড়া গ্রামের বখাটে যুবক তামিম মাতুব্বর। প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে ওই বখাটে। গত শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে ওই ছাত্রীকে জোরপূর্বক ইজিবাইকে তুলে নিয়ে যায় তামিম ও তার সহযোগীরা। এসময় একটি গরুর খামারের ভিতর পরিত্যক্ত ভবনে নিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের পর ওই ছাত্রীকে মাদ্রাসার সামনের রাস্তায় ফেলে দিয়ে ধর্ষক ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা।
এই ঘটনায় রোববার রাতে নির্যাতিতার বাবা বাদি হয়ে ৩ জনকে আসামি করে রাজৈর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ধর্ষক ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার। বর্তমান ওই শিক্ষার্থীর মেডিকেল পরীক্ষা শেষে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হলেও কাটছে না ভয় ও আতঙ্ক।
আরও পড়ুনরাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মামলার প্রধান আসামি তামিম মাতুব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদেরও ধরতে চলছে অভিযান।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1773065970.jpg)
