ভিডিও সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৯ মার্চ, ২০২৬, ০৮:৩৮ রাত

‘আয়রনম্যান’ মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

‘আয়রনম্যান’ মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক :  জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট ফেরদৌসি আক্তার মারিয়াকে অসামান্য কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান করা হয়েছে। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ দিক-নির্দেশনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।

অনুষ্ঠানে মারিয়ার হাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে নগদ ৫ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি, মারিয়ার ভবিষ্যৎ ক্রীড়া জীবনের যাবতীয় খরচ বহনের জন্য একটি স্পন্সরশিপের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছেন। তারই নির্দেশে আজ আমরা মারিয়ার পাশে দাঁড়িয়েছি। শুধু মারিয়া নয়, তার মতো আরও যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন তাদের প্রত্যেককে পর্যায়ক্রমে সহযোগিতা করা হবে।

আরও পড়ুন

তিনি আরও উল্লেখ করেন, দেশে খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য মন্ত্রণালয় ইতিবাচক কাজ শুরু করেছে। বিশেষ করে ক্রীড়াঙ্গনে নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নারী-পুরুষ নির্বিশেষে সমান অগ্রাধিকার দিয়ে একটি সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলার ব্যাপারে সরকার অঙ্গীকারবদ্ধ। মারিয়ার এই সাফল্য দেশের পিছিয়ে পড়া নারীদের সামনে এগিয়ে আসতে এবং খেলাধুলায় অনুপ্রাণিত করতে অগ্রণী ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আয়রনম্যান’ মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে নতুন বার্তা দিলেন ট্রাম্প

ঝিনাইদহে বাসে আগুন-ফিলিং স্টেশন ভাঙচুর: বৈষম্যবিরোধীর ৭ নেতা আটক

যাকাত ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইরান যুদ্ধ থেকে বিপুল অর্থ লাভ করবে যুক্তরাষ্ট্র: সিনেটর গ্রাহাম

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে কত টাকা পেল ভারত