ভিডিও সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৯ মার্চ, ২০২৬, ০৩:৫২ দুপুর

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে পাঁচ রেকর্ড ভারতের

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে পাঁচ রেকর্ড ভারতের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত। রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে শিরোপা ধরে রাখল সূর্যকুমার যাদবের দল। এই জয়ের মধ্য দিয়ে একসঙ্গে পাঁচটি বড় রেকর্ডও গড়েছে ভারত, যা আগে কখনও হয়নি।

বিশ্বের প্রথম দল হিসেবে তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত। ২০০৭ সালে প্রথম আসরে শিরোপা জয়ের পর সবশেষ ২০২৪ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এর আগে, দুইবার করে এই শিরোপা জিতেছিল ইংল্যান্ড (২০১০ ও ২০২২) ও ওয়েস্ট ইন্ডিজ (২০১২ ও ২০১৬)। টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে কোনো দল টানা দুই আসরে শিরোপা জিততে পারেনি। ভারত প্রথম দল হিসেবে এটি করে দেখাল। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে নাটকীয়ভাবে হারানোর পর, ২০২৬ সালে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখল ম্যান ইন ব্লুরা। ঘরের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা প্রথম দল হচ্ছে ভারত। এর আগে কোনো দল ঘরের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি। ২০১২ সালে শ্রীলঙ্কা নিজেদের মাটিতে ফাইনাল খেলেও জিততে পারেনি।

আরও পড়ুন

সব ফরম্যাট মিলিয়ে এখন পাঁচটি বিশ্বকাপ জয়ী প্রথম এশীয় দল ভারত। তাদের আছে দুটি একদিনের বিশ্বকাপ আর তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদিও বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি বিশ্বকাপ অবশ্য অস্ট্রেলিয়ার। তারা মোট সাতবার বিশ্বকাপ জিতেছে। ছয়টি একদিনের আর একটি টি-টোয়েন্টি। টানা তিন বছরে তিনটি আইসিসি ট্রফি জয়ী প্রথম দল এখন ভারত। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আর ২০২৬ সালে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ। অর্থাৎ, টানা তিন বছর ধরে বড় তিনটি টুর্নামেন্ট জিতে আধিপত্য দেখিয়েছে ভারত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে পাঁচ রেকর্ড ভারতের

শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট

ইসরায়েলে এক ঘণ্টার মধ্যে তিন দফা মিসাইল হামলা ইরানের

চাঁপাইনবাবগঞ্জে সালিশে দুই পক্ষের মারামারিতে নিহত ১

চাটখিলে কিশোর মাসুম হত্যায় গ্রেফতার ৩

নারায়ণগঞ্জে পুলিশের অন-ডিউটি এএসআই ছিনতাইয়ের শিকার, সরকারি পিস্তল লুট