রংপুর বিভাগীয় স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের কাজ শুরুর পদক্ষেপ নেয়া হচ্ছে : বিভাগীয় কমিশনার
রংপুর জেলা প্রতিনিধি: রংপুর বিভাগীয় স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের কাজ শুরু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ কার্যক্রম এগিয়ে নেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, এনডিসি। আজ সোমবার (৯ মার্চ) দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সভা শেষে তিনি একথা জানান।
বিভাগীয় শহিদুল ইসলাম বলেন, নগরীর দেবিপুর মৌজায় ১৫ একর জমির ওপর বিভাগীয় স্টেডিয়াম নির্মাণের জন্য জমি অধিগ্রহণের বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদে প্রস্তাব দেয়ার পর ক্রীড়া পরিষদ পরিদর্শন শেষে সাই নির্বাচন সম্পন্ন করেছেন। প্রকল্পের দৃশ্যমান তদন্ত, জমি অধিগ্রহণ, মাটি ভরাট ও সীমানা প্রাচীর নির্মাণসহ প্রকল্পের অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাজ এগিয়ে নেয়া হচ্ছে।
এজন্য যথাযথ কর্তৃপক্ষের সাথে আরও যোগাযোগ সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে সভায়। এর মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স পাবে রংপুর বিভাগ। সভায় মাদকমুক্ত সমাজ বিনির্মাণে বিভাগের খেলাধুলাকে এগিয়ে নিতে জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমের আপডেট তথ্য সংগ্রহ, বিভাগীয় ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন এবং প্রয়োজনীয় উপ-কমিটি গঠন, বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস স্থাপন, চ্যাম্পিয়নদের সংবর্ধনাসহ বিভিন্ন কার্যক্রম এগিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়।
আরও পড়ুনসভায় বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সামসুজ্জামান সামু, মির্জা ফয়সাল আমিন, শামীম খান মিসকিন, সরকার মাজহারুল মান্নান, তারেক আহমেদ রুবেন, মো: হাসানুজ্জামান, আবু বক্কর সিদ্দিক শিলু, এরশাদ হোসেন, সাজ্জাদ হোসেন পৃথিবী অংশ নেন। সভায় প্রয়োজনীয় তথ্য তুলে ধরেন সংস্কার বিভাগীয় সদস্য সচিব যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক আব্দুল ফারুক।
মন্তব্য করুন





_medium_1773065970.jpg)


